দেগঙ্গা দোগাছিয়ার বাসিন্দা রেজাউল ইসলাম ৬ লক্ষটাকা খোয়ালেন, তদন্তে সাইবার ক্রাইম শাখা

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: ফের সাইবার প্রতারণা।বারাসত সাইবারক্রাইম শাখার দারস্থ প্রতারিত ব্যক্তি।ধাপে ধাপে ৬ লক্ষটাকা খোয়ালেন দেগঙ্গা দোগাছিয়ার বাসিন্দা রেজাউল ইসলাম(Rejaul Islam)।ঘটনাটি প্রথম ঘটে গত ১৬ ই জুলাই।রেজাউল-এর ফোনে একটি ফোন আসে,বলা হয় বিদ্যুৎভবন থেকে বলছে,ফোনের মারফৎ কিছু আপডেট করতে হবে,তা না হলে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।আর এই আপডেট করতে ১৩ টাকা খরচ করতে হবে,রেজাউল কিছু না বুঝেই সেই আপডেট অপশনে ক্লিক করে দিলে তার ব্যাঙ্ক একাউন্ট থেকে ৯৫ হাজার টাকা চলে যায়।পাশাপাশি তার ফোনে সিম কার্ড নো সার্ভিস হয়ে যায়।

রেজাউল দৌড়ায় ব্যাঙ্কে,কোন সুরাহা না মেলায় দেগঙ্গা থানায়(Deganga P.S.) যায়।সেখানে অভিযোগ জানায়।থানা থেকে বিষয়টি দেখছে বলে জানায়।এরপর চলতি মাসের ১ তারিখ রেজাউল জানতে পারে তার ব্যাঙ্ক একাউন্টগুলি থেকে কখনো ১ লাখ, কখনো তার বেশি,কখনো ১০,২০,৫০ হাজার এইভাবে মোট ৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয়।তার মোবাইল নম্বর নো সার্ভিস হয়ে থাকায় মেসেজ কিছুই পাইনি।ব্যাঙ্কে গেলে তারা বলে তাদের কিছু করার নেই।ফের থানায় গেলে বলা হয়,বারাসত এস পি (SP)অফিসে সাইবার ক্রাইম শাখায় গিয়ে অভিযোগ জানাতে।

সেইমত বুধবার সাইবার ক্রাইম(Cyber Crime) শাখায় এসে অভিযোগ জানান সর্বস্ব হারিয়ে রেজাউল ইসলাম। কি ভাবে এই জমানো অর্থ ফেরত পাবে তা জানা নেই,এখন তার কাছে একমাত্র ভরসা পুলিশ প্রশাসন। কোন ওটিপি ছাড়াই কিভাবে তার একাউন্ট খালি করলো তা বুঝে উঠতে পারছে না।তার ধারণা তার সিম কার্ড হ্যাক করে,সমস্ত ওটিপি সেই প্রতারকের মোবাইলে নিয়েই একাউন্ট থেকে টাকা তুলেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের