অভিষেকের দলীয় কার্যালয়ে আপাতত বুলডোজার চলবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত আমতলার দলীয় কার্যালয় ভাঙার উপর জরুরি ভিত্তিতে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এখন কোনও বুলডোজার চালানো যাবে না বলে আজ, রবিবার জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলে আদালতের তরফে জানানো হয়েছে। সবপক্ষকেই এলাকায় শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই মামলার সঙ্গে যুক্ত সবপক্ষকে হলফনামা দিতে বলা হয়েছে আদালতের তরফে।

দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের দলীয় কার্যালয়কে অবৈধ বলে ঘোষণা করা হয়। তারপরেই গতকাল, শনিবার সেই কার্যালয় ভাঙার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। নিয়ে যাওয়া হয় বুলডোজার। সেই কার্যালয় ভাঙার উপর স্থগিতাদেশ চেয়ে আজ, রবিবার কলকাতা হাইকোর্টে জরুরি আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। এদিন সেই মামলার প্রেক্ষিতে রবিবারও জরুরি ভিত্তিতে আদালত বসে। সেখানে শুনানিতে অভিষেকের পরিবারের পক্ষেই রায় যায়।

আরও পডুন: ‘পুরনোদের নিয়ে চললেই ফের কামব্যাক করবেন’, মমতাকে পরামর্শ কল্যাণীর দীপকের

জানা গিয়েছে, যে জমিতে কার্যালয়টি তৈরি হয়েছিল সেটি ২০১৭ সালে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে একটি সংস্থার নামে কেনা হয়েছিল। আর সেই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। তাই এই মামলাটি দায়ের করেন তিনি। এদিকে শনিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘ওই কার্যালয়টি বৈধ। সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন।’ সেই ঘোষণা অনুযায়ী রবিবার কলকাতা হাইকোর্টে জরুরি শুনানির আবেদন করেছিলেন তৃণমূল সাংসদের বাবা।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়