‘পুরনোদের নিয়ে চললেই ফের কামব্যাক করবেন’, মমতাকে পরামর্শ কল্যাণীর দীপকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কোনও দলবদলু, সেলিব্রিটিদের নিয়ে নয়, পুরনো কর্মীদের সঙ্গে রাখলেই ফের উথান হবে মমতার। কামব্যাক করবেন তিনি।’ এমনটাই বিশ্বাস একুশে জুলাইয়ের আন্দোলনকারী দীপক দাসের। মমতাকে তিনি পুরনো মেজাজে দেখতে চান, সঙ্গে তাঁকে সংযত হতেও বলেছেন। নদিয়ার কল্যাণীর বাসিন্দা দীপক দাস। কিন্তু কে তিনি? এই দীপক দাস হলেন একদা মমতার সতীর্থ। নো ভোটার কার্ড নো ভোট ইস্যুতে ৩৩ বছর আগে তৃণমূলনেত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। ১৯৯৩ সালের একুশে জুলাই মমতার সঙ্গে মহাকরণ অভিযানে নেমে গুলিবিদ্ধ হয়েছিলেন কল্যাণীর দীপক। তাঁকে মৃত ভেবে মর্গে পাঠানো হয়েছিল। কিন্তু ময়নাতদন্তের আগে চিকিৎসকদের নজরে আসে, তিনি জীবিত। তারপরেই চিকিৎসা চলে তাঁর। সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু তাঁর পাশে কেউ নেই। কেউ সাহায্যও করেনি। এটাই আক্ষেপ দীপকের।

আরও পডুন: ভিসা শেষ হলেও শহরে থাকছেন বিদেশিরা! গ্রেফতার করবে কলকাতা পুলিশ

তিনি জানিয়েছেন, ‘কেউ কথা রাখেনি, আজও আমার রাজনৈতিক লড়াইয়ের যথাযথ মূল্যায়ন হয়নি। প্রতিবারই শুধু চা-বিস্কুট খাইয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বিচারই হয়নি শহিদদের। যাঁরা আন্দোলনের সময়ে রাস্তায় নেমে লড়াই করেছিলেন, তাঁদের অনেকেই আজ উপেক্ষিত। দলের মঞ্চে কর্মীদের বদলে সেলিব্রিটিরা বেশি গুরুত্ব পেয়েছেন। আমি এখনও বলছি, আপনি সংযত হোন, পুরনোদের ডেকে আনুন, আবার উঠে দাঁড়াবেন।’ এখন কল্যাণীর জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শববাহী গাড়ির চালক হিসেবে কাজ করেন দীপক। ফের একুশে জুলাই আসছে। ঋতব্রত নাকি কালীঘাট কোন শিবিরের সভাতে যাবেন তিনি? উত্তরে দীপকবাবু বলেন, ‘কেউ তো আমার সঙ্গে যোগাযোগ করেনি। করবেই বা কী? দলটা এতদিন কোন পথে চলেছে? মঞ্চ কাদের জন্য বাঁধা হয়েছে? শুধু বড়লোক, সেলিব্রিটিদের জন্য। যাঁরা আসল সেদিন লড়াই করেছিল, তাঁদের তো জায়গাই দেওয়া হয়নি মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের কাছের লোকদের গুরুত্ব দিয়েছেন। তাঁরাই তো এখন চোর-ডাকাত বলে গ্রেফতার হচ্ছে। আর ডিম ছোড়া হচ্ছে।’

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়