Loading live market data...
Loading active stocks...
Connecting...

পানিহাটি পুরসভায় জল ও রাস্তার দাবিতে ডেপুটেশন দিলেন মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধি,পানিহাটি: গতকাল পানিহাটির ২৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষ নগরের মানুষেরা বেহাল রাস্তা এবং বেহাল নিকাশি ব্যবস্থার দাবিতে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভের সময় বিভিন্ন জায়গায় দফায় দফায় পথ অবরোধ করেন। যার মধ্যে পানিহাটি(Panihati) অঞ্চল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এবং সেই বিক্ষোভকারীদের পথ অবরোধ হটাতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। জল ও রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে রাস্তার বদলে পুলিশের কাছ থেকে আন্দোলনকারীদের পেতে হয় লাঠির আঘাত।

এরপরে আন্দোলনকারীরা ঠিক করে আজ সোমবার পানিহাটি পৌরসভায় বিক্ষোভ এবং ডেপুটেশন দেবে। সেই মত আজ পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষেরা আসে ।পানিহাটি পৌরসভায় (Panihati Municipality)তারা বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন দেয় । পৌরপ্রধান মলয় রায়(Chairman Malay Roy), পরিষদ সদস্য জল বিভাগের তীর্থঙ্কর ঘোষ সহ দপ্তর এবং রাস্তার উচ্চপদস্য আধিকারিকদেরকে নিয়ে পৌরসভায় চলে আলোচনা। পরে বৈঠকে সিদ্ধান্ত হয় সাত দিনের মধ্যে জলের সমস্যা মিটিয়ে দেবে পৌরসভা এবং ১৫ দিনের মধ্যে রাস্তার সংস্কারের কাজ করে দেবে।

এরপরেই আন্দোলনকারীরা বেরিয়ে আসেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় যে, তারা দরকার হলে ২০ দিন অথবা ২৫ দিন দেখবে। যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে আবার তারা অবরোধের পথে আন্দোলনের পথে যাবে ।আজ পৌরসভায়(Municipality) ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচিতে অঞ্চলের প্রচুর পরিমাণে মহিলারা আসেন। কারণ মহিলাদেরকেই বেশি জলের সমস্যার সম্মুখীন হতে হয় প্রতি মুহূর্তে। তাই কালকে যেভাবে পথ অবরোধ নেমেছিল মহিলারা আজও কিন্তু সেই একই ভাবে মহিলাদের জমায়েত ছিল কিন্তু চোখে পড়ার মত।

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?