চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেউচা পাচামি: মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের আলোচনায় বরফ গলল

নিজস্ব প্রতিনিধি: ষড়যন্ত্রকারীদের যাবতীয় প্রচেষ্টা ভেস্তে যাচ্ছে। বরং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে দেউচা-পাচামি নিয়ে ক্রমশই কাটছে জটিলতা। বুধবার নবান্নে রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার প্রতিনিধিরা। বৈঠকে স্থানীয় গ্রামবাসীদের দাবি-দাওয়া খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই আশ্বাসের পরেই সুর অনেকটা নরম করেছেন আন্দোলনকারীরা।

দেউচা-পাচামিতে যেখানে কয়লা প্রকল্প গড়ে উঠছে সেখানকার ৩৬টি গ্রামের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছে বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা। মূলত ওই মহাসভার নেতৃত্বেই গত কয়েক মাস ধরে প্রস্তাবিত কয়লা প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চলছে। তবে রাজ্য প্রশাসন মানবিকতার সঙ্গে বিষয়টি দেখায় অনেকেই আন্দোলন থেকে সরে এসে স্বেচ্ছায় জমি দিতে রাজি হয়েছেন। জমিদাতাদের ইতিমধ্যেই সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে আর্থিক ক্ষতিপূরণ।

বাকিরাও যাতে প্রকল্পের জন্য স্বেচ্ছায় জমি দেন, সেই উদ্যোগ নিয়েছে প্রশাসন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য নবান্নে এসেছিলেন বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার সদস্যরা। নেতৃত্বে ছিলেন সাদী হাঁসদা। প্রায় আধঘন্টা কথা হয় দুপক্ষের। সূত্রের খবর, বৈঠকে মহাসভার প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যে মামলা প্রত্যাহারের পাশাপাশি পাথর খনি এলাকায় যারা অবৈধ ব্যবসা চালাচ্ছে তাদেরও গ্রেফতারের দাবি জানান। মুখ্যমন্ত্রী সেই দাবি খতিয়ে দেখার আশ্বাস যেমন দিয়েছেন, তেমনই প্রতিশ্রুতি দিয়েছেন, জমি অধিগ্রহণের জন্য সেরা প্যাকেজই দেওয়া হবে। দেউচা পাচামি খনি প্রকল্প হলে রাজ্য সরকার কী কী প্যাকেজ দেওয়ার কথা ভেবেছে, তা বিস্তারিত জানানো হয়। শুধু তাই নয়, গোটা প্রকল্পটি শিল্পের ক্ষেত্রে কতটা ইতিবাচক, সেই বিষয়টিও আন্দোলনকারীদের কাছে তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ