নববর্ষের সকালে আশীর্বাদ কামনায় জয়রামবাটিতে ভক্তদের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি : পুরানোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত। ১৪৩১ পেরিয়ে ১৪৩২ এ পা দিয়ে বাঙালি নতুনকে স্বাগত জানাল। লক্ষ্মী-গণেশ, পুজোর ডালি, হালখাতা নিয়ে মন্দিরে মন্দিরে এদিন লম্বা লাইন ব্যবসায়ীদের। সাধারণ মানুষও দিন ভগবানের আশীষ পেতে হাজির হয়েছেন মন্দিরগুলোতে। নববর্ষের প্রথম দিনে শ্রী শ্রী মা সারদা দেবীর পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে ভক্তদের উপচে পড়া ভিড়। সারাবছর ভালো থাকার অঙ্গীকার নিয়ে হাজির হয়েছেন ভক্তরা।

মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসতে শুরু করেছেন ‘মাতৃমন্দিরে’। বছরভর মায়ের এই পবিত্র জন্মস্থানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু বছর শুরুর দিনটিতে সেই সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যায়।  পরিবার পরিজনের মঙ্গলকামনায় এদিন অসংখ্য মানুষ জয়রামবাটিতে এসে হাজির হন এবং পুজো দেন।

ভক্তরা নিজের মতো করে মায়ের দরবারে এদিন হাজির হয়েছেন। মায়ের কাছে সকলের আর্জি নতুন বছর যেন ভালে কাটে। সকাল থেকেই পুজোর ডালি হাতে দেখা গিয়েছে ভক্তদের। জয়রামবাটির আশেপাশের মানুষ বাদেো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন বহু মানুষ এসেছেন। কলকাতা থেকেও বহু ভক্ত গিয়েছেন মাতৃমন্দিরে। তাদের মধ্যেই এক ভক্ত জানিয়েছেন, মায়ের মন্দিরে এসে আলাদা শান্তি খুঁজে পাচ্ছেন। আবার কেউ বলেছেন, সকলের সুস্থতা কামনা করেছেন মায়ের কাছে।

উল্লেখ্য, ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটীর এক দরিদ্র ধর্মপরায়ণ ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম। তাঁর বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামাসুন্দরী দেবী। তাঁদের পরিবার বংশানুক্রমে ভগবান শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। সারদা দেবী ছিলেন তাঁদের প্রথম সন্তান। পরে হুগলির কামারপুকুর গ্রামের শ্রীরামকৃষ্ণ-র সঙ্গে তাঁর বিয়ে হয়।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের