মুখ্যমন্ত্রীর কনভয়ে দুর্ঘটনার পর বৈঠকে রাজ্যের ডিজি

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ধমান থেকে প্রশাসনিক সভা করে ফেরার পথে মাথায় চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার কবলে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। এই ঘটনার প্রেক্ষিতেই বৃহস্পতিবার সব জেলার পুলিশ সুপার ও বিভিন্ন পুলিশ কমিশনারেটের কমিশনারদের নিয়ে বৈঠক করেন রাজ্যের ডিজি রাজীব কুমার।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিরেক্টর তথা সিনিয়র আইপিএস অফিসার পীযুষ পাণ্ডেও হাজির ছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি হাজির ছিলেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম। বুধবার মুখ্যমন্ত্রীর কনভয়ে দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তাজনিত ক্রুটি সামনে আসে। প্রশাসনিক মহলের ধারনা, কেন এই ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটল, সেবিষয়ে এদিন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন রাজ্যের ডিজি। এদিনের বৈঠকে পুলিশ সুপার ছাড়াও ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ কর্তাদেরও ডাকা হয়। সামনেই মুখ্যমন্ত্রীর ঘন ঘন জেলা সফর রয়েছে। মুখ্যমন্ত্রীর জেলা সফরে যাতে ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে বলে ওয়াকিবহাল মহলের মত।

ইতিমধ্যেই বুধবারের দুর্ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কনভয়ে যে গাড়িটি ঢুকে পড়েছিল, সেই গাড়িটি পুলিশেরই গাড়ি ছিল। গাড়িটি ছিল জেলার পুলিশ সুপার আমনদীপের এসকর্ট কার। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর কনভয়ে থাকা গাড়িগুলির মধ্যে কীভাবে ওই এসকর্ট কারটি চলে এল। তাহলে প্রশ্ন উঠছে, কোথাও কি কোনও সমন্বয়ের অভাব ছিল। ইতিমধ্যে এই বিষয়ে অবশ্য বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তবে গোটা বিষয়টিকে যে মোটেও হালকাভাবে নেওয়া হয়নি, তা এদিন ডিজির এই বৈঠক থেকেই স্পষ্ট।

ব্লাড প্রেশার বাড়লে নুন খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত? জেনে নিন কি বলছে গবেষণা

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

‘এখনই রাজনীতিতে নামার সময় নয়’, CJP-র ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা অভিজিৎ দীপকের

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস

হিমাচলে বাড়ি ভেঙে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত ২ শিশু

দু’দশকের অপেক্ষার অবসান! মুখ্যমন্ত্রীর হাতেই হবে রঘুনাথপুরে ৩৬০০ কোটির শিল্পের সূচনা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?