৪ বছরের শিশুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে গেল মা

Share:

নিজস্ব প্রতিনিধি ধূপগুড়ি: জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এক হৃদয়বিদারক, লজ্জাজনক ও বিবেক নাড়া দেওয়া ঘটনা ঘটেছে। স্কুলে ভর্তির নাম করে চার বছরের শিশুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে গেল মা। প্রশ্ন উঠছে—এ কেমন মাতৃত্ব?জানা গেছে, ধূপগুড়ি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বর্ণশ্রী রায়(Barnashree Roy) তার চার বছরের শিশুসন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়। স্বামীকে জানায়, সন্তানের স্কুল ভর্তির ফর্ম আনতে যাচ্ছে। কিন্তু কয়েক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে নিষ্পাপ শিশুটিকে একা ফেলে রেখে চম্পট দেয় সেই ‘মা’।

রাস্তার ধারে কাঁদতে কাঁদতে দিশেহারা শিশুটির মুখ—যেন নীরব প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিল সমাজের দিকে,“মা, তুমি কোথায়?”স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পাশের এলাকার এক যুবকের সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই পরকীয়ার টানেই নিজের রক্তের সন্তানকে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।কান্নার শব্দ শুনে ছুটে আসেন এলাকাবাসীরা। উদ্ধার করা হয় চার বছরের শিশুটিকে। শেষ পর্যন্ত তাকে বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে ধূপগুড়ি থানায় (Dhupguri P.S.)লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা কার্তিক দাস।

চোখে জল নিয়ে কার্তিক দাস(Kartick Das) বলেন,“আমি দিনমজুর। কাজ না করলে ভাত জোটে না। ছেলেকে একা রেখে কাজে যেতে হচ্ছে। আর ও দিনরাত শুধু মায়ের জন্য কাঁদছে।”মায়ের অপেক্ষায় দিন-রাত কাঁদতে থাকা ক্ষুদে শিশুটির কান্না যেন আজ পুরো এলাকা কাঁপিয়ে দিচ্ছে। সেই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়ছেন এলাকাবাসীরা। তাদের একটাই কথা—“এই ঘটনা মাতৃত্বের মুখে এক চরম থাপ্পড়।”

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং