এই মুহূর্তে

ধূপগুড়িতে বিজেপিতে ভাঙন, পদ্ম শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ ৮ পরিবারের

নিজস্ব প্রতিনিধি,ধূপগুড়ি: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান ৮টি পরিবারের। তৃণমূলের বিধায়কের হাত ধরে এই যোগদান হয়। সামনেই ভোট আর তার আগেই বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন সাধারণ মানুষ। সোমবার দুপুরে ধূপগুড়ি মহাকুমার অন্তর্গত বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের(Baghariya Gram Panchayet) এলাকার ৮ টি পরিবার অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। সোমবার এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক(MLA Dhupguri) নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং, প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সভাপতি দীনেশ মজুমদার সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

তাদের হাত ধরে এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পরিবারগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নের জোয়ারে সৈনিক হতে এই পরিবারগুলি বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবিরে অন্তর্ভুক্ত হন। উদ্দেশ্য একটাই ধুপগুড়ি এলাকায় উন্নয়নের জোয়ার এগিয়ে নিয়ে যাওয়া স্থানীয় স্তরে তৃণমূল কংগ্রেসের ভিত আরো মজবুত করা। এর আগে, গত শুক্রবার জলপাইগুড়ি জেলার এসসি/ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধানসভার কো-অর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত ধরে ময়নাগুড়ি ১ নং ব্লকের রামশাই অঞ্চলের ৮টি পরিবারের প্রায় ৪০ জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে জানানো হয় নির্বাচনের একেবারে দোরগোড়ায় ।

কিন্তু তার আগে ময়নাগুড়িতে(Maynaguri) আরও বেশ কিছু পরিবার এইভাবে তৃণমূল কংগ্রেসের যোগদান করবেন। এর ফলে ময়নাগুড়িতে তৃণমূলের ভোট যেমন বাড়বে তেমনি তৃণমূলের জয় প্রায় নিশ্চিত হবে। নির্বাচনের আগে জেলায় জেলায় অন্যান্য দল ছেড়ে তৃণমূলের যোগদানের প্রবণতা বাড়ছে। গ্রামের সাধারণ মানুষজন যারা বিরোধী দলে ছিলেন । তবে তাঁরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবং এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ফের চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী করতে মা-মাটি-মানুষের দলে যোগদান করছেন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামেও বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনা ঘটেছে । বিধানসভা নির্বাচনের আগে একের পর এক কো-অপারেটিভ নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। একাধিক পঞ্চায়েতে দল পরিবর্তনের ক্ষমতা এসেছে তৃণমূল কংগ্রেস। এসআইআর ইস্যুতে ক্রমাগত নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে জীবিত মানুষ মৃত হওয়ার পর ক্ষোভে ফেটে পড়ছে। আর সেই পরিপ্রেক্ষিতেই প্রায় প্রতিদিন গ্রাম বাংলার বহু মানুষ হাতে তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিবর্তন যাত্রায় আদিত্যনাথের প্রিয় ‘বুলডোজারে’ চেপে মঞ্চে গেলেন সুকান্ত

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে,প্রেমিকাকে হাঁসুয়ার কোপ মেরে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের

প্রচণ্ড গরমেও টানা চারদিন ধর্নায়, মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অভিষেক

নিজেরটা ‘বিচারাধীন’ এবং দুই ছেলের নাম বাদ পড়ে যাওয়ায় মানসিক চাপে আত্মঘাতী গৃহবধূ

কমিশনের বৈঠকে হাজির হলেন না জাভেদ, ক্ষেপে লাল জ্ঞানেশ

‘বাদ যাওয়া ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদি সরকার’, বিস্ফোরক দাবি অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ