Loading live market data...
Loading active stocks...
Connecting...

লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল, সারা রাত চলল তান্ডব

Share:

নিজস্ব প্রতিনিধি,ধূপগুড়ি: লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল, আতঙ্কিত এলাকাবাসী। শুক্রবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের(Dhupguri Block) গাদং এক ও গাদং দুই গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া ও বারহালিয়া এলাকায় ঢুকে পড়ে প্রায় ১৫- ২০ টি হাতির একটি দল। স্থানীয় সূত্রে জানা গেছে, ডুডুয়া নদী পেরিয়ে হাতির দলটি এপারে এসে বেশকিছু কৃষি জমির উপর দিয়ে গিয়ে ফের ডুডুয়া নদী(Dudua River) পেরিয়ে আলিপুরদুয়ার জেলার মালসাগাও এলাকায় ঢুকে পড়ে। আলিপুরদুয়ার জেলার(Alipurduar District) মালসাগাও, প্রমোদনগর, নোটাহারা, গুয়াবরনগর এলাকাতেও বেশ কিছু কৃষিজ ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

পরবর্তীতে হাতির দলটি ধূলাগাও(Dhulagao) হয়ে তাসাটি চা বাগান দিয়ে দলগাঁও জঙ্গলের দিকে গিয়েছে বলে জানা গেছে। এদিকে একসাথে ১৫-২০ হাতির দল যাওয়ায় আলু সহ বেশ কিছু কৃষিজ ফসলের ক্ষতিও হয়। এদিকে বারহালিয়া এলাকায় এভাবে একসাথে ১৫-২০ হাতির দল আসায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী । স্থানীয় বাসিন্দারা জানান, অনেকদিন আগে দুইবার একটি করে হাতি এসেছিল। তবে এভাবে দল বেঁধে আসেনি। সকালবেলা হাতির দলটি যখন ফিরে যায় তখন সামনাসামনি কেউ পড়লে প্রাণহানি ঘটতে পারতো বলেও অনেকের দাবি। অন্যদিকে, সকাল থেকে হাতির দলের পায়ের ছাপ দেখতে অনেকেই সেই এলাকায় ভিড় জমান। দেখা যায় লোকালয়ের পাশ দিয়ে আলু ক্ষেতের উপর দিয়ে হাতির দলটি গিয়েছে। অনুমান করা হচ্ছে সোনাখালি জঙ্গল(Sonakhali Forest) থেকে হাতির দলটি এসেছিল।

জটেশ্বর এলাকায় সাতসকালে হাতির তাণ্ডবে নাজেহাল অবস্থা এলাকাবাসীর। শনিবার সাত সকালে প্রায় ১০/১৫ টি হাতির একটি পাল প্রথমে দেখতে পান ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠাল বাড়ি এলাকার বাসিন্দারা। গ্রামে হাতি ঢোকার খবর নিমেষে ছড়িয়ে পড়ে এলাকায়। হাতি দেখতে ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষ। তবে, হাতির তাণ্ডবে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতি হয়েছে জমির ফসলের। জানা গিয়েছে, এদিন কাঠলবাড়ি হয়ে গুয়াবাগান কালীবাড়ি হয়ে ওই হাতির দলটি পালপাড়া হয়ে জটেশ্বর এক গ্রাম পঞ্চায়েতের হেদায়েত নগর এলাকা হয়ে বেংকান্দি হয়ে দলগাঁও চা বাগান কাজী পাড়া হয়ে হাতির দলটি দলগাঁও এর জঙ্গলে এলাকায় চলে যায়।আচমকা হাতির দল গ্রামে চলে আসায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।

ইমপা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী