ভোট দিলেই ফ্রিতে চা-বিড়ি-পান-সুপারি, বাংলার এই বুথের বাইরে এলাহি আয়োজন

ভোট দিলেই মিলছে পান-সুপারি, বিড়ি আর লাল চা। হ্যাঁ, গণতান্ত্রিক উৎসবে সকলকে সামিল করতে অভিনব উদ্যোগ জলপাইগুড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট দিলেই মিলছে পান-সুপারি, বিড়ি আর লাল চা। হ্যাঁ, গণতান্ত্রিক উৎসবে সকলকে সামিল করতে অভিনব উদ্যোগ জলপাইগুড়িতে। সেখানকার ধূপ গুড়ি বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কাঁঠুলিয়া গ্রামের ১৫/১০৫ নং বুথের এমনই একটি চিত্র ফুটে উঠল। গরমে ভোট দিতে অনেকেই কেন্দ্রে যাচ্ছেন না। বিশেষ করে বয়স্করা। কিন্তু সরকারের প্রতিষ্ঠার জন্যে সকল রাজ্যবাসীর এক একটা ভোট দামি। এমন ক্ষেত্রে যদি বাঙালির প্রিয় চা-বিড়ির অফার করা হয়, তাহলে ভোট দিতে আসতে বাধ্য প্রবীণরা। সেই চিন্তাভাবনা নিয়েই ছোটকালি এলাকায় বুথের থেকে প্রায় একশো মিটার দূরে ভোটারদের পান-সুপারি এবং লাল চা খাওয়ানোর আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস।

যদিও এক্ষেত্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছে বিরোধী শিবির বিজেপি। এই নিয়েই এখন সেই কেন্দ্রে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের তরফে ভোটারদের জন্য এই আয়োজন করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতেই ভোটারদের জন্যে এমন ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। কাঁঠুলিয়া প্রাথমিক স্কুলে ভোটগ্রহন চলছে। সেখানেই ভোট দিতে গেলেই মিলছে গরম গরম চা। আর পুরুষ ভোটারদের চায়ের সঙ্গে মিলছে বিড়ি সিগারেট। সবমিলিয়ে ভোটারদের মধ্যে এই আয়োজন বেশ সাড়া ফেলেছে।

শোনা গিয়েছে, কেউ লাল চায়ে চুমুক দিয়েই ভোট দিতে যাচ্ছেন, আবার কেউ আবার ভোট দিয়ে ফেরার পথে লাল চা খাচ্ছেন, কেউ আবার পান-সুপারি মুখে দিয়ে মুখশুদ্ধি করে বাড়ি ফিরছেন। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির এই ছবি এখন রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাতেই ক্ষুব্ধ বিরোধী শিবিররা। অনেকেই বিষয়টির সমালোচনা করে বলেছেন, এটা নিছক ভোটারদের প্রভাবিত করা ছাড়া আর কিছুই নয়। তবে মানুষজন এই আয়োজনের যথেষ্ট খুশি। কেননা এই চড়া রোদে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের এক কাপ চা খাওয়ার সৌভাগ্য কজনে দিতে পারে। এই নিয়েই চলছে চর্চা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে