ফলতায় ধূলোয় মিশল ‘‌ডায়মন্ড মডেল’‌, গেরুয়া ঝড়ে উড়ে গেল ‘‌স্বঘোষিত পুষ্পা’‌

Share:

নিজস্ব প্রতিনিধি, ফলতা: আধা সেনার ঘেরাটোপে গত ২১ মে ফলতায় উৎসবের মেজাজেই সম্পন্ন হয়েছে পুনর্নির্বাচন। রবিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোট গণনা। প্রতি রাউন্ডেই ক্রমাগত ভোট বাড়ছে বিজেপি প্রার্থীর। দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। তৃতীয় স্থানে হাত শিবির। চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল। একসময় যেখানে তৃণমূলের দাপটে মানুষ ভোটের দিন ঘর থেকেই বের হতেন না, আজ সরকার বদলের পরে পরিস্থিতি বদলে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জুড়ে শুধুই শোনা যেত ডায়মন্ড হারবার মডেল। রাজ্যে পালাবদলের পরে সেই মডেল এখন ধূলোয় মিশেছে। ফলতাতেও কোনও প্রভাবই ফেলতে পারেনি তৃণমূল। গেরুয়া ঝড়ে উড়ে গেল ‘‌স্বঘোষিত পুষ্পা’‌ জাহাঙ্গির।

নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে গিয়েছিলেন ফলতার একসময়ের ‘বাহুবলি’ জাহাঙ্গির। তবে মনোনয়ন প্রত্যাহারের দিন যেহেতু পেরিয়ে গিয়েছে, তাই নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নিলেও ইভিএমে জাহাঙ্গিরের নাম ছিল। কিন্তু ভোটের দিন বৃহস্পতিবার তাঁর হদিশ মেলেনি। তাঁর বাড়িতে গিয়েও খোঁজ পাওয়া যায়নি। গণনার দিনেও তাঁর কোনও খোঁজ নেই। এদিন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ১৯টি টেবিলে ২১ রাউন্ড গণনা হচ্ছে। ইতিমধ্যে ১২ রাউন্ড গণনা সম্পন্ন হয়ে গিয়েছে। ৫২ হাজার ৮৫৩ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। এখনও পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ৮০ হাজার ৩৯৮। দ্বিতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী শম্ভুনাথ কুড়মি। তাঁর প্রাপ্ত ভোট ২৭ হাজার ৫৪৫।  তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রজ্জার মোল্লার প্রাপ্ত ভোট ৬৯১৮। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের প্রার্থী যিনি নির্বাচনের আগেই ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিলেন জাহাঙ্গির খান। তার প্রাপ্ত ভোট মাত্র ৪ হাজারের কিছু বেশি।

ফলতাতে একসময় জাহাঙ্গিরের দাপটে মানুষ আতঙ্কে থাকত। নির্বাচনের দিন ভোটার নিজের মুখে সেই কথা বলেছেন।  ভোট কেন্দ্র থেকে ভোট ট্র্যাক করা হতো। পাশে দাঁড়িয়ে থেকে কোথায় ভোট দিতে হবে সেটা বলে দেওয়া হতো। কথামতো ভোট না দিলে অত্যাচার চালাত জাহাঙ্গির বাহিনী। এবারের ভোটে তাঁর দেখাই নেই। গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছেন তিনি। নির্বাচন থেকে জাহাঙ্গির নিজেকে সরিয়ে নিলেও সেই আতঙ্কের দিনগুলি ভুলতে পারছেন না ফলতার বাসিন্দারা। জাহাঙ্গিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা