দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মারাত্মক গরমেও রোড-শোয়ে ‘দিদি নম্বর ওয়ান’, নবদ্বীপে রচনার জমজমাট প্রচার

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে জমে উঠল জনজোয়ার। শুক্রবার (২৪ এপ্রিল) তারকা সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে রোড শো করেন। সকাল প্রায় এগারোটা নাগাদ তিনি প্রথমে নবদ্বীপ মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে পুজো দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। ধর্মীয় আচার পালনের পরই শুরু হয় তাঁর রোড শো, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে যায়।

রচনা ব্যানার্জির সঙ্গে এদিন উপস্থিত ছিলেন নবদ্বীপের পুরপিতা বিমান কৃষ্ণ সাহা, প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা এবং দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। তীব্র গরম উপেক্ষা করেও কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মিছিলের সামনে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে এগোতে থাকে দলীয় শোভাযাত্রা। পাশাপাশি রাস্তার দু’ধারে ভিড় জমায় সাধারণ মানুষ, যাঁরা প্রিয় ‘দিদি নম্বর ওয়ান’-এর এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রচনা ব্যানার্জির উপস্থিতি প্রচারে নতুন মাত্রা যোগ করেছে এবং তৃণমূল কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করেছে। নির্বাচনের মুখে এই ধরনের জনসংযোগ কর্মসূচি যে ভোটের লড়াইকে আরও তীব্র করে তুলছে, তা স্পষ্ট। সব মিলিয়ে নবদ্বীপে এদিনের রোড শো শুধুমাত্র রাজনৈতিক প্রচারেই সীমাবদ্ধ থাকেনি বরং তা একপ্রকার জনউৎসবে পরিণত হয়েছিল।

রচনা রাজনীতির ময়দানে রয়েছেন দু’বছর হল। রচনা বললেন, ‘এই প্রচার করা মানে হল, সকলের পাশে থাকা। আমরা সকলে সকলের হয়ে প্রচার করছি। দলের জন্য করছি। আট থেকে আশি, সকলে ‘দিদি’ বলে চিৎকার করে ডাকছে আমাকে। পশ্চিমবাংলার মানুষের কাছে কৃতজ্ঞ আমি।‘

Published by:

Share Link:

More Releted News:

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, ভোট আবহে মানবিক দৃশ্য বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

‘সব ভোট মোদিবাবুর বিরুদ্ধে পড়েছে‌’‌, প্রধানমন্ত্রীর দাবি ফুৎকারে ওড়ালেন মমতা

‘সোনারপুর হয়ে গেল সোনাপুর’, ভুল পোস্টারে শাহ-কে তোপ লাভলির

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ