দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: দিঘায় পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে একগুচ্ছ নতুন নির্দেশের কথা জানাল রাজ্য সরকার। সমুদ্রস্নানের সময় শাড়ি বা সালোয়ার পরে জলে না নামার পরামর্শ দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রী জানান, সমুদ্রে নামার সময় শাড়ি বা সালোয়ার-কামিজের মতো ভারী পোশাক এড়িয়ে সমুদ্রস্নানের উপযোগী পোশাক ব্যবহার করাই নিরাপদ।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, সপ্তাহান্তে দিঘায় বিপুল সংখ্যক পর্যটকের ভিড় হয়। তাঁদের মধ্যে অনেকেই শাড়ি বা সালোয়ার পরে সমুদ্রে নামেন, যা জলে দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। সেই কারণেই পর্যটকদের সুইমিং কস্টিউম বা সমুদ্রস্নানের উপযোগী পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কেউ যদি তা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে উজ্জ্বল বা ফ্লুরোসেন্ট রঙের শাড়ি বা সালোয়ার পরার পরামর্শও দেন তিনি, যাতে জরুরি পরিস্থিতিতে দূর থেকেও সহজে তাঁদের চিহ্নিত করা যায়। এছাড়াও, পর্যটকদের মাথায় ফ্লুরোসেন্ট ক্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর মতে, এমন ক্যাপ ব্যবহার করলে লাইফগার্ড বা উদ্ধারকারী দল সমুদ্রে থাকা পর্যটকদের দ্রুত শনাক্ত করতে পারবে। পাশাপাশি সমুদ্রতটের প্রতি ১০০ মিটার অন্তর প্রশিক্ষিত উদ্ধারকর্মী মোতায়েন এবং আরও উন্নত লাইফগার্ড পরিষেবা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুন: রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

দিঘার সমুদ্র ও সমুদ্রতটকে নেশামুক্ত রাখার দিকেও জোর দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমুদ্রের ধারে বা সমুদ্রে নামার আগে কেউ যাতে মদ্যপ অবস্থায় না থাকেন, তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে। ডাবের ভিতরে মদ বিক্রির মতো অভিযোগ নিয়েও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদেরও সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে পর্যটকদের জরুরি চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে দিঘায় একটি আধুনিক ট্রমা কেয়ার সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে বার্ন কেয়ার ইউনিটের পাশাপাশি জলে ডুবে যাওয়া বা সমুদ্র-সংক্রান্ত দুর্ঘটনায় দ্রুত চিকিৎসার ব্যবস্থাও রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর