দিঘার সৈকতে মৃত ডলফিনের পচা দেহ, দুর্গন্ধে পর্যটকরা নাজেহাল

Share:

নিজস্ব প্রতিনিধি,দিঘা ও বীরভূম : পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় সমুদ্র সৈকতে পড়ে রয়েছে মৃত ডলফিন। আর তা দেখেই পর্যটকরা নাক ছিটকাচ্ছেন। কেউবা গন্ধে রুমাল চাপা দিয়ে এলাকা থেকে সরে যাচ্ছেন। ঘটনাটি দেখা গেল নিউ দিঘার(New Digha) স্টেশন ঘাট সংলগ্ন বিচের ধারে। দীর্ঘদিন সমুদ্রে খাঁজে পড়ে রয়েছে প্রায় সাড়ে তিন ফুট লম্বা একটি মৃত ডলফিন। যেখান থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। হুশ নেই প্রশাসনের। পর্যটকরা চাইছেন অবিলম্বে এই মৃত ডলফিনটিকে(Dolphin) সরিয়ে এলাকাটিকে পরিষ্কার করা হোক।

যেখানে বিশেষ করে শনি এবং রবিবার পর্যটকদের ঢল নামতে শুরু করে আর সেখানে নজরদারি অভাব রয়েছে বলে মনে করছেন পর্যটকরা। অন্যদিকে,ফের বোমা উদ্ধার বীরভূমে লাভপুরে।সামনেই লোকসভা ভোট । কিছুদিনের মধ্যেই লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা হবে। আর এই মুহূর্তে বোমা উদ্ধার হল বীরভূমের লাভপুরে। লাভপুর থানার (Lavpur P.S.)অন্তর্গত গোপালপুর গ্রাম সংলগ্ন একটি জমির ঝোপ থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করল লাভপুর থানার পুলিশ ।

সোমবার গোপন সূত্রে খবর পেয়ে এই তাজা বোমাগুলি(Bombs) উদ্ধার করে লাভপুর থানার পুলিশ। বোমা গুলিকে বা কারা কি উদ্দেশ্যে জড় করছিল তা খতিয়ে দেখছে লাভপুর থানার পুলিশ ।২০ টি তাজা বোমা উদ্ধার করল লাভপুর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য। বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লাভপুর থানার পুলিশ ঘটনা তদন্ত করছে।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?