সমুদ্র সৈকত শহর দিঘা থেকে গাঁজাসহ ধৃত ২ যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি দিঘা :পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার রেল স্টেশনের সামনে বুধবার সকালে গাঁজা(Ganja) ভর্তি ব্যাগসহ ২ যুবককে গ্রেফতার করল পুলিশ।ঘটনার ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে সৈকত শহরে। ঘটনার প্রকাশ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্টেশনের সামনে বাসে ওঠার সময় দুই যুবককে আটক করে ।

পরবর্তী সময়ে ডিএসপি(DSP) ডিএনটি রবীন্দ্রনাথ বিশ্বাস এর নেতৃত্বে রামনগর এক ব্লকের বিডিও লিপেন তালুকদার উপস্থিতিতে যুবকদের ব্যাগ থেকে প্রায় কুড়ি কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় উড়িষ্যা থেকে এই গাঁজা নিয়ে কলকাতায় যাচ্ছিল। গ্রেপ্তার হওয়া দুই যুবকের নাম পলাশ চক্রবর্তী (35) দেবনাথ গায়েন( 35)।

উভয়ের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জামতলা কাশিপুরে এলাকার। ধৃত ২ যুবক কলকাতার কোথায় এই গাঁজার প্যাকেট গুলি পাচার করত তার সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।দিঘা শহর থেকে বিপুল পরিমাণ গাঁজা ধরা পরার পর পুলিশ প্রশাসন মহলে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। এই এত পরিমাণ গাঁজা কোথায় উৎপাদিত হলো? এই রাজ্যে নাকি ভিন রাজ্য তা জানতে মরিয়া প্রশাসন। শুধু তাই নয়, কতদিন এই টুরিস্ট শহরকে এই গাঁজা পাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। আর কারা এই চক্রে পাচারের জন্য যুক্ত রয়েছে এবং সাধারণ যানবাহন ব্যবহার করে কোথায় কোথায় এই গাঁজার প্যাকেট পৌঁছানো হতো সবটাই এখন তদন্ত সাপেক্ষে।ধৃতদের হেফাজতে নিয়ে এবং তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলের তথ্য ঘেঁটে এই গাঁজা পাচার চক্রকে ধরতে মরিয়া দিঘা প্রশাসন।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে