১৫ দিনের অপেক্ষার অবসান! খুলল প্রভু জগন্নাথের দ্বার, দিঘায় রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রথযাত্রার আর মাত্র একদিন বাকি। তার আগে বুধবার ভোর থেকেই এক অন্য আবহে মেতে উঠল দিঘার জগন্নাথধাম। দীর্ঘ ১৫ দিনের অনবাসর পর্ব শেষ হতেই ভক্তদের জন্য খুলে দেওয়া হল মন্দিরের গর্ভগৃহের বেদির দ্বার। প্রভু জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার পুনরায় দর্শন পেয়ে আবেগে ভাসলেন হাজার হাজার ভক্ত। সকাল থেকেই মন্দির চত্বরে ছিল উপচে পড়া ভিড়, মুখে জয় জগন্নাথ ধ্বনি, হাতে ফুল-প্রসাদ নিয়ে প্রার্থনায় মগ্ন ছিলেন দর্শনার্থীরা।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ ১৫ দিন জনদর্শনের বাইরে থাকেন। এই সময়কে বলা হয় ‘অনবাসর’। বিশ্বাস করা হয়, স্নানের পর দেবতারা অসুস্থ হয়ে বিশ্রাম নেন। সেই পর্ব শেষ হওয়ার পর বুধবার ভোর ৬টায় খুলে দেওয়া হয় গর্ভগৃহের দরজা। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রভুর দর্শন পেতে ভোর থেকেই মন্দিরের বাইরে দীর্ঘ লাইন দেখা যায়। দিঘার মন্দির ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস জানান, অনবাসরের ১৫ দিন শেষে জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার পুনরায় দর্শন ভক্তদের কাছে অত্যন্ত আবেগঘন মুহূর্ত। তিনি সকলকে দিঘার ঐতিহাসিক রথযাত্রায় অংশগ্রহণের আহ্বানও জানিয়েছেন। এদিকে বৃহস্পতিবারের রথযাত্রাকে ঘিরে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির কর্তৃপক্ষের অনুমান, এ বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে। সেই কারণে নিরাপত্তা, যান চলাচল এবং দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তিনটি সুসজ্জিত রথও প্রায় সম্পূর্ণ প্রস্তুত।

আরও পড়ুনঃ কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

 বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উৎসবের সূচনা হবে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে পৃথক তিনটি রথে অধিষ্ঠিত করা হবে। দুপুর ১টা থেকে আড়াইটে পর্যন্ত রথ সাজানো ও ভোগ নিবেদন চলবে। বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান হবে। এরপর বিকেল সাড়ে ৩টায় রথের রশিতে টান দেবেন কাঁথির প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। বিকেল সাড়ে ৪টের মধ্যে তিনটি রথ গুণ্ডিচা মন্দির, অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশে পৌঁছবে। গত বছর দিঘার প্রথম রথযাত্রার সূচনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার নতুন প্রশাসনিক আবহে অনুষ্ঠিত হতে চলেছে দিঘার দ্বিতীয় রথযাত্রা। ধর্মীয় উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সমুদ্র শহরে উৎসবের আবহ তৈরি হয়েছে। হাজার হাজার ভক্তের পদচারণায় দিঘা এখন যেন এক বিশাল তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে।

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর