নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আগে কলকাতা পুলিশের অস্থায়ী হোমগার্ডদের এবার নতুন পোশাকে দেখা যাবে। পুজোর দিনগুলিতে প্রায় ২০ হাজার ভলান্টিয়ারকে গেরুয়া রঙের পোশাক ও কমলা টুপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিড়ের মধ্যে দায়িত্বে থাকা কর্মীদের দ্রুত চিহ্নিত করতেই এই পোশাক ব্যবহারের পরিকল্পনা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রতি বছরই দুর্গাপুজোর সময় কলকাতা পুলিশের সঙ্গে অতিরিক্ত কর্মী ও ভলান্টিয়ারদের মোতায়েন করা হয়। মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ, সাধারণ মানুষকে পথ দেখানো এবং বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় তাঁরা পুলিশের সঙ্গে কাজ করেন। এতদিন তাঁদের পোশাকে অন্য রঙ ব্যবহার করা হলেও এ বছর সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০ হাজার কর্মীর জন্য গেরুয়া রঙের পোশাক তৈরি হচ্ছে। পোশাকের সঙ্গে দেওয়া হবে কমলা রঙের ক্যাপও। পোশাকে কলকাতা পুলিশের লোগো এবং ভলান্টিয়ার পরিচয় উল্লেখ থাকবে। এই পোশাক তৈরির জন্য মোট খরচ প্রায় ৮৯ লক্ষ টাকা বলে টেন্ডার সংক্রান্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই বিপত্তি! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

এদিকে, রাজ্যে নতুন সরকারের আমলে এ বছরের দুর্গাপুজোয় আরও কিছু পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। পুজোর মণ্ডপ মহালয়ার আগে উদ্বোধন করা যাবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি কলকাতার রেড রোডে আগের মতো দুর্গাপুজো কার্নিভাল হবে না। পরিবর্তে সরকারের তরফে শারদ সম্মানের আয়োজন করা হবে। মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির