মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক পর্যটকের ভিড় দিঘার সৈকতে

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা:মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে ভিড়ে জমে উঠল দিঘার সৈকতে। সোমবার সকাল থেকে থিক থিকে ভিড় দিঘার সৈকতের(Digha Sea Beach) স্নানঘাট গুলিতে। অনেকেই সূর্য দেবতাকে প্রণাম করে মকর সংক্রান্তির পূর্ণ স্নান সারলেন দিঘার সমুদ্রে। পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষদের এই দিন ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে দিঘা থানা এবং ময়না কোস্টাল থানা পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে দিঘার সৈকতে।

এমনকি জলপথে স্পিড বোট(Speed Boat) করে টহল দিচ্ছেন পুলিশ কর্মীরা। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে লক্ষাধিক পর্যটকের ভিড় হয়েছে দিঘার সৈকতে। অন্যদিকে,কুয়াশার চাদরে ঢেকে রয়েছে পুরো পশ্চিম মেদিনীপুর জেলা। মকর সংক্রান্তিতে কুয়াশায় ঢাকলো পশ্চিম মেদিনীপুর জেলা। ঘন কুয়াশায় ঢাকা পশ্চিম মেদিনীপুর জেলা সহ খড়্গপুর(Khargpur) শহরও। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়কে গাড়ি চলাচলে, এমনকি রেল চলাচলেও বিঘ্নিত। ভাবলেই মনে হবে যেন একটুকরো দার্জিলিং উঠে এসেছে জেলায়। হু হু নামছে পারদ আর যার জেরে ব্যাপক অসস্তিতে সাধারণ মানুষ।

রাস্তায় গাড়ির চালকেরা জানান, “ঘন কুয়াশার(Fog) ফলে অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে, গাড়ি চালাতে হচ্ছে আন্দাজে এবং ধীর গতিতে, অসতর্কিতভাবে সামনে থেকে কেউ এলে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।”অপরদিকে এই কনকনে শীত থেকে বাঁচার জন্য কোথাও আগুন জ্বালিয়ে ক্ষনিকের উষ্ণতা অনুভব করার প্রয়াস মানুষের। সেই সাথে ভীড় বেড়েছে চায়ের দোকানে(Tea Stall)।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ