দিঘায় সকাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস, স্নানে নিষেধাজ্ঞা,আনন্দে মেতেছেন পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: দিঘায় শনিবার সকাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস। আনন্দে মেতেছে পর্যটকরা।দিঘা সহ দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে(Bay Of Bengal) ঝোড়ো হাওয়া বইবে ৪০-৫০ কিমি বেগে। ১৯ থেকে ২২শে জুলাই পর্যন্ত জারি সর্তকতা। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পর্যটকের ঢল নেমেছে দিঘা সমুদ্র সৈকতে(Digha Sea Beach)। তার সাথে সাথে পর্যটকদের উপরি পাওনা দিঘায় তীব্র জলোচ্ছ্বাস, গাড়োয়াল টপকে জল আসছে উঠে।দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল। দুর্যোগ নেমে আসছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের দিঘা(Digha), কাঁথি, মন্দারমনি ,তমলুক সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু।

পূর্বাভাস মতো শনিবার সকালেই ভিজল দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা । দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শনিবার মেঘলা আকাশ। কোথাও কোথাও আবার দেখা মিলেছে রোদের। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গ(SouthBengal) জুড়ে আবহাওয়া বদলের বড় পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে একাধিক জেলায়।বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া ৪০-৫০ কিমি প্রতি ঘন্টা থেকে জোরে বইবে । ১৯শে জুলাই থেকে ২২শে জুলাই পর্যন্ত সতর্কবার্তা। তাই এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধ । মৎস্য অধিকর্তা সামুদ্রিকপূর্ব মেদিনীপুর থেকে নোটিফিকেশন ইতিমধ্যেই জারি করা হয়েছে। ছন্দে ফিরতে চলেছি বর্ষা। শনিবার দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি?

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার(Kolkata) আকাশ সাধারণত মেঘলা থাকবে। দুপুরের দিকে ফের দু-এক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।শনিবার কলকাতা সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাতেও । এরপর রবিবার আরও বাড়বে বৃষ্টি। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি তৈরী হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান, এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে। তাই সপ্তাহন্তে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য