দিঘার সমুদ্র সৈকতে শুরু হল তিনদিন ব্যাপী বাংলা মোদের গর্ব

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা:রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠানের সূচনা হল আজ দীঘার সমুদ্র সৈকতে। ৩ দিন ধরেই এই অনুষ্ঠান চলবে । এই মেলায় তুলে ধরা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রকল্প। বিক্রি হবে স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত পণ্যসামগ্রী। এছাড়াও জেলার শিল্পীদের নিয়ে প্রতিদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার ওল্ড দিঘার(Digha) বিশ্ব বাংলা- ২ ঘাটে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি ও মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী।

উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, অতিরিক্ত জেলাশাসক ( সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক ( ভূমি ও সংরক্ষণ) অনির্বাণ কোলে, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক, জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ান, শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মণ্ডল প্রমুখ। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মৎস্যমন্ত্রীর অখিল গিরি (Akhil Giri)জানান তিনদিনের এই মেলা থেকে বাংলার শিল্প ও কৃষ্টি কে তুলে ধরা হবে।

পর্যটকরা যারা দিঘা ঘুরতে আসছেন তারাও সন্ধ্যায় এই অনুষ্ঠানে যোগ দিয়ে রবিবার পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। শুধু তাই নয় মোদের গর্ব এই মেলায় এলে মিলবে বাংলার কুটির শিল্পের নানা সন্ধান। তবে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবর্গ দীঘায় ঘুরতে আসা পর্যটকদের(Tourists) কাছে সমুদ্র সৈকতকে পরিবেশের সাথে পরিষ্কার রাখার জন্য আবেদন জানান।বাংলা মোদের গর্ব এই কর্মসূচি থেকে এ রাজ্যের শিল্প ও কৃষ্টি কে তুলে ধরা হয়। শুধু তাই নয় বাংলার কুটির শিল্পকে হাজির করা হয় এই অনুষ্ঠানে। রাজ্যের গর্ব করা বিষয়গুলোকে উপস্থাপন করা হয় এই অনুষ্ঠানে ।হাজির হন বিভিন্ন জেলার কৃতি শিল্পীরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের