সৈকত নগরী দিঘায় ভেসে এল মৃত ডলফিন

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর : রবিবার সকালে সৈকত নগরী দিঘায় ভেসে এল একটি মৃত ডলফিন। যাকে ঘিরে পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ছবি তোলার জন্য। খবর পেয়ে দিঘা(Digha) বনদপ্তরের কর্মীরা মৃত ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে আসে ।ময়নাতদন্তের পর বালিয়াড়িতে পুঁতে দেওয়া হয় বলে বনদপ্তর সূত্রে জানা যায়। দলছুট হয়ে মৎস্যজীবীদের জালে ডলফিনটির আঘাতের কারণে মৃত্যু হতে পারে বলে প্রাথমিক অনুমান বন দফতরের। প্রায় ৪ ফুটের এই ডলফিনটি পূর্ণবয়স্ক নয় ,বলে বনদপ্তর সূত্রে জানা যায়। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সৈকত নগরীতে(Sea Beach)।

পর্যটকরা সকলেই রবিবারের সকালে চোখের সামনে দেখে তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে,পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ধন্দুমার কান্ড।জমি জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গোছাতিতে তুমুল উত্তেজনা। রাস্তা অবরোধ স্থানীয়দের,ঘটনায় হাজির বিশাল পুলিশ বাহিনী। রীতিমতো চাঞ্চল্য সম্পূর্ণ এলাকায়।জানা যায়, দাসপুরের গোছাতিত এলাকায় বেশ কয়েকদিন ধরে একটি জমি সংক্রান্ত বিবাদ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে ।

আর সেই ঝামেলাকে কেন্দ্র করে স্থানীয় মানুষ আজুরিয়া থেকে সোনাখালি(Sonakhali) যাওয়ার প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তায় গোছাতিতে পথ অবরোধ শুরু করে কাঠের গুঁড়ি ফেলে।সেই অবরোধের কারণে নিত্য যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষ আটকে পড়ে।খবর যায় দাসপুর পুলিশে।দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তার মধ্যে তিন জনকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরিস্থিতি সামাল দেয়।বর্তমানে এই ঘটনায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের