ফের দিঘা সমুদ্রে স্নান করতে নেমে ঘটল অঘটন, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: ফের দিঘা সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই পর্যটকের মধ্যে মৃত এক ,উদ্ধার এক। মঙ্গলবার একজনকে উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হলেও একজন নিখোঁজ ছিলো। বুধবার তার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যায়, হুগলি জেলার(Hooghly District)তারেকেশ্বর থানার বিশ্বাস পাড়া থেকে বাসে করে একদল পর্যটক মঙ্গলবার ভোর সকালে দীঘায় বেড়াতে আসে।ওল্ড দীঘার একটি বেসরকারি হোটেলে উঠে।

মঙ্গলবার বিকেলে নাগাদ ওল্ড দীঘার(Old Digha) ২নং ঘাটের কাছে সমুদ্রে স্নান করতে নেমে দুই যুবক তলিয়ে যায়। কর্তব্যরত পুলিশের নজরে পড়লে একজনকে উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা যায়। তার খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে । উদ্ধার হওয়া যুবকের নাম নীলরতন বিশ্বাস (২০)। নিখোঁজ যুবকের নাম অরিন্দম দে (২০)। ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সৈকত শহরে।

বুধবার দীঘা হাসপাতাল(Digha Hospital) ঘাট থেকে সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে যাওয়া নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করে দীঘা থানার পুলিশ। বুধবার ভোর সকালে স্থানীয়রা মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মৃতদের উদ্ধার করে,পরিবারের লোক সনাক্তকরণের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।মৃত পর্যটক যুবকের নাম অরিন্দম দে(২০)।বাড়ি হুগলি জেলার তারকেশ্বরের(Tarakeswar) বিশ্বাস পাড়া এলাকায়। দীঘা সমুদ্র সৈকতে প্রায়সই পর্যটকরা প্রশাসনের নির্দেশ অমান্য করে ঝুঁকি নিয়ে সমুদ্রে স্নান করতে গিয়ে অকালে প্রাণ হারাচ্ছে। অথচ প্রতিদিন দীঘা সমুদ্র সৈকতে দীঘা থানা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করতে চলে প্রচার অভিযান। কিন্তু তারপরেও বেশ কিছু পর্যটকদের হুঁশ না ফেরায় প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের