দিঘার সমুদ্রে শুরু হয়েছে ব্যাপক জলোচ্ছ্বাস, কড়া নজরদারি প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: বৃষ্টি বাড়তেই দিঘার সমুদ্রে শুরু হয়েছে ব্যাপক জলোচ্ছ্বাস। বুধবার কৌশিকী অমাবস্যা তিথিতে জলোচ্ছ্বাস দেখতে উপচে পড়ে ভিড় পর্যটকদের।সকাল থেকেই মেঘলা আকাশ, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টিপাত চলছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। বৃষ্টি উপেক্ষা করে সৈকত নগর দীঘায় পর্যটকদের উপচে পড়া ভিড়।

জলোচ্ছ্বাসের আনন্দ উপভোগ করতে দিঘার(Digha) সৈকত জুড়ে ভিড়ে ঠাসা হাজার হাজার পর্যটক। সমুদ্রের তীব্র জলরাশির ভয়ঙ্কর রূপ দেখতে গার্ড ওয়েল এর সামনে ভিড় করেছেন পর্যটকেরা । তবে কিছুটা হলেও হতাশ হচ্ছেন পর্যটকেরা। কারণ সমুদ্রের ব্যাপক জলোচ্ছ্বাসে গা ভাসাতে পারছেন না তারা। প্রশাসনিক নির্দেশে সুমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাষন। নামতে দেওয়া হচ্ছে না সমুদ্রে ।

তবে সৈকত থেকেই জলোচ্ছ্বাসের আনন্দ ক্যামেরা বন্দী করতে সেলফি(Selfie) তোলার হিরিক লেগেছে দিঘার সমুদ্র সৈকতে। পর্যটকরা(Tourist) ক্যামেরা বন্দী করছেন জলোচ্ছ্বাসের সেই ভয়ঙ্কর দৃশ্য। সৈকত জুড়ে চলছে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি। সব মিলিয়ে বুধবার অমাবস্যা তিথিতে জমজমাট দিঘার সমুদ্র সৈকত।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য