ভিন্ন সুর: কুড়মিদের নিয়ে নিজের বক্তব্যে অনড় দিলীপ, ক্ষমা চাইলেন সুকান্ত

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, তিনি কোনও মতেই ক্ষমা চাইবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি:  কুড়মিদের নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (DILIP GHOSH) একাধিক বেফাঁস মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল রাজ্যের বিভিন্ন জায়গা। দেখানো হয়েছে বিক্ষোভ। তাঁর কুশপুতুল পোড়ানো হয়েছে। কুড়মিদের (KURMI) দাবি, কাপড় খোলা- ‘চাল ডাল’ সাহায্য সহ বিভিন্ন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে দিলীপকে। হুঁশিয়ারি, না হলে বিজেপির এই নেতাকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। ৫০ হাজার কুড়মি ঘেরাও করবে তাঁর বাড়ি। কুড়মি ইস্যুতেই মতবিরোধ দিলীপ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (SUKANTA MAJUMDAR) মধ্যে।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, তিনি কোনও মতেই ক্ষমা চাইবেন না। তাঁর মতে তিনি কোনও অন্যায় করেননি। বলেন, ওরাই গাড়ি ঘেরাও করেছে। বাড়ি এসেছে। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি মঙ্গলবার ক্ষমা চেয়ে নেন দিলীপ ঘোষের হয়ে।

দিলীপের প্রশ্ন, কুড়মি আন্দোলন অরাজনৈতিক হলে কেন রাজনৈতিক নেতাদের ধরা হচ্ছে? বলেন, কুড়মিদের কিছু লোক ইচ্ছাকৃত ভাবে এই কাজ করছেন? তাঁর প্রশ্ন, তৃণমূল-কুড়মি যোগ আছে কি?

কুড়মিদের বক্তব্য, অরাজনৈতিক আন্দোলন জাতি-ধর্ম-ভাষার দাবিতে। যারা ভোটে জিতে এমপি-এমএলএ হয়েছেন তাঁদের কাছে প্রশ্ন তোলা হচ্ছে সেই দলের অবস্থান নিয়ে। এতে অন্যায় নেই। বলা হয়, কুড়মিদের ভোটে কি জনপ্রতিনিধিরা জেতেননি? আরও বলা হয়, ভোটে জেতার পরে জনপ্রতিনিধি কোনও বিশেষ দলের নয়। হয় জনগণের। উল্লেখ্য, নিজেদের দাবি আদায়ে বিভিন্ন রাজনৈতিক দলের পদ থেকে ইস্তফা দিচ্ছেন কুড়মিরা।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা