চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবাসরীয় প্রচারে গিয়ে জন্মদিনের কেক কাটলেন দিলীপ, কী বললেন?

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর : প্রচারে বেরিয়ে জন্মদিনের কেক কাটলেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রথম দফার নির্বাচনের আগে এটা শেষ রবিবাসরীয় প্রচার। এইদিন সকলেই নিজের নিজের মতো করে প্রচার সারলেন। রবিবারের প্রচারে বিশেষ নজর থাকে প্রার্থীদের। এদিন প্রচারে বেরিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে সস্ত্রীক কেক কাটলেন দিলীপ ঘোষ। অক্ষয় তৃতীয়ার দিনে কর্মীরদের সঙ্গে প্রচার যেমন সেরেছেন। তেমন কেকও কাটলেন তিনি।

এদিন তিনি বলেছেন, জন্মদিনে কখনও বিশেষ অনুষ্ঠান পালন করেন না। বাড়িতে থাকলে মাছ ভাত খান পুজো দেন। বিশেষ কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয় না কোনওবারই। এবারও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। রবিবার ২৬ নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন প্রচারে। সেখানের কাউন্সিলর ও স্ত্রীকে নিয়ে শিবের পুজো করেছেন। হনুমানজির পুজো করেছেন। বাড়িতে ফিরে পায়েস খাবেন। এইভাবেই জন্মদিন কাটালেন তিনি।

বিধানসভা নির্বাচনে খড়্গপুর সদর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সবসময় শরীর সচেতন। যিনি ফিটনেস ও নিয়ন্ত্রিত জীবনযাপন করেন। কিন্তু টানা ভোটপ্রচারের ব্যস্ততার মধ্যে সেই নিয়ম মেনেই চলছেন যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করেন। প্রচারে বেরিয়ে একেক বার বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন, তিনি বরাবরই গুন্ডা-মাফিয়াদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়েছেন। এখানকার মানুষ সেই কারণেই তাঁকে ভোট দেন। তাঁর  নামে মামলা দেওয়া হয়েছিল যে তিনি নাকি অস্ত্র নিয়ে ভয় দেখিয়েছেন। চোর-জোচ্চরদের চমকে চমকেই আমি রাজনীতি করেছি, আগামী দিনেও করবেন।’ তবে এদিনের প্রচার একটু অন্যকরম। পুজো দিয়ে কেকে কেটে কর্মী সমর্থকদের সঙ্গে প্রচার করেছেন। 

Published by:

Share Link:

More Releted News:

‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ