তৃণমূল নেতাদের চরম হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ, বললেন ‘সত্যি ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো’

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:তৃণমূল নেতাদের চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন আমার সামনে নেই কেউ। পিছনে নেই কেউ। আমার মা লিস্ট থেকে আমার নাম বাদ দিয়ে দিয়েছে। আমি শুক্রবার বলেছিলাম ,খড়্গপুরে আমার যাওয়ার রাস্তা আটকে বসে না থেকে সরে যেতে।না শুনলে ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেব। আমি আজ আবার দাড়িয়ে বলছি আমি সত্যিই গাড়ি চালিয়ে দেবো। যারা আমার সাথে এই ধরনের রাজনীতি করতে আসছে তাদের কিন্তু স্ত্রী, সন্তান, পরিবার সব আছে। ভালোভাবে ভেবে আমার সঙ্গে পাঙ্গা নেবেন।শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর(Kharagpur) শহরের দিলীপ ঘোষের বাংলোর বাইরে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায়। পাল্টা বিজেপির কর্মী সমর্থকেরা জড়ো হয়ে বাংলোর গেটে স্লোগান দিতে শুরু করে। দুইদলের মধ্যে কয় ঘন্টা ধরে চলে চরম উত্তেজনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দিলীপ ঘোষ(Dilip Ghosh) জানান, তিনি আগাম জানতেন না তৃণমূল তার বাংলোর সামনে আসবে।

আগাম জানলে তিনি তাদের আপ্যায়ন করার ব্যবস্থা করতেন বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি আরো বলেন, খবর পাওয়ার পর তিনি একটি অনুষ্ঠান থেকে পুলিশ প্রশাসনকে ফোন করে ১০ মিনিট সময় দিয়েছিলেন। বলেছিলেন ১০ মিনিটের মধ্যে যদি বিক্ষোভকারীরা সেখান থেকে না সরে প্রত্যেককে হাসপাতাল ঘুরে বাড়ি ফিরতে হবে। খড়গপুর মেদিনীপুর এলাকায় শাসক দলের নেতা- কর্মীরা লুটপাট করছে, চুরি করছে এই অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন বিরোধী দলে আমরা আছি। রাজনীতি রাজনীতির মত হোক। কিন্তু কিছু মহিলাকে পেছনে দিয়ে লেলিয়ে দিয়ে কিংবা আমি নিজে এই এলাকায় মাফিয়াদের শায়েস্তা করা লোক তার চামচেদের এগিয়ে দিয়ে যদি তাকে চমকাতে যায়, তাহলে তার ফল ভয়ঙ্কর হবে বলে তিনি হুশিয়ারি দেন। দিলীপ ঘোষ আরও বলেন, শুক্রবার খড়্গপুরে যে রাস্তা তিনি উদ্বোধন করতে গেছিলেন সেই রাস্তার উদ্বোধনের যে পোস্টার এবং বোর্ড লাগানো হয়েছিল যা কিনা পুরসভা লাগিয়েছিল,তা যারা ছিঁড়ে দিয়েছে সেই ভিডিও তার কাছে আছে। দিলীপ ঘোষ আরো বলেন, তার বাংলার সামনে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে এই একই ঘটনা যদি বিজেপি কর্মীরা এবার মেদিনীপুর ও খড়্গপুরে সমস্ত তৃণমূল নেতাদের বাড়ির সামনে নিতে শুরু করে সেটা কি সুস্থ রাজনীতি হয়ে দাঁড়াবে? রাজনীতি রাজনীতির জায়গায় হোক। তিনি মাফিয়া দের দমন করে আসা লোক। কারোর গায়ে হাত দেওয়া তিনি পছন্দ করেন না। কিন্তু এই ধরনের রাজনীতি যদি তার সঙ্গে হয় দিলীপ ঘোষ ছেড়ে কথা বলবে না বলে শনিবার সংবাদ মাধ্যমের ভয়ে রাজ্যে শাসক দলকে স্পষ্ট বার্তা দেন। কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যদি ফের তার সাথে এই ধরনের আচরণ করা হয় তাহলে কিন্তু তিনি চরম পরিণতি ঘটাতে একটুকু পেছোপা হবেন না। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শুক্রবার খড়্গপুরে একটি ঢালাই রাস্তার উদ্বোধন করতে গিয়ে সেখানকার একদল মহিলার সঙ্গে বাঁধানো পদে জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ।

এবার রাস্তার উদ্বোধন করতে গিয়ে শুক্রবার দুপুরে খড়্গপুরে রীতিমত মেজাজ হারালেন প্রাক্তন সাংসদ ও বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রাক্তন সাংসদকে এলাকায় দেখা যায় না কেন ?কিছু মহিলা প্রশ্ন তোলা মাত্র ঘুরে দাঁড়িয়ে দিলীপ ঘোষের প্রশ্ন এই এলাকায় যে রাস্তা তৈরি হয়েছে সেই টাকা আমি দিয়েছি ।কারোর বাপের টাকা না। নিজের দল ভিখিরি নয় বলে দাবি করে, দিলীপ ঘোষ বলেন বেশি চিৎকার করলে গলা টিপে দেবো। উত্তেজিত মহিলারা তার দিকে তেড়ে গেলে নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি সামাল দেন। দিলীপবাবু অভিযোগ, রাস্তার উদ্বোধনে তিনি আসায় তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থক অযথা গোলমাল পাকানোর চেষ্টা করেছে।খড়গপুরের ৬ নং ওয়ার্ডে সাংসদ তহবিল থেকে প্রাপ্ত টাকায় ঢালাই কংক্রিটের রাস্তা উদ্বোধনে বাধা দেওয়া হয় এবং অকারণে অশান্তি সৃষ্টি করা হয় তৃণমূলের পক্ষ থেকে এমনটাই অভিযোগ দিলীপ ঘোষের। সেই বিষয়ে প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষের মন্তব্য এই রাস্তার উদ্বোধনের জন্য ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যানকে ডাকা হয়েছিল তিনি আসেননি। বৃহস্পতিবার দিলীপ ঘোষ একটি জায়গায় ক্রিকেট ম্যাচের উদ্বোধন করতে গেছিলেন তিনি যাচ্ছেন বলে খবর পেয়ে তৃণমূল যায়নি। তৃণমূল কোন ভালো কাজ বাম লাইনে থাকে না খালি এই ধরনের গোলমাল পাকানোর চেষ্টা করে বলে অভিযোগ দিলীপ ঘোষের। কিন্তু এলাকার মহিলাদের স্পষ্ট বক্তব্য দিলীপ বাবুকে সাংসদ পদ চলে যাওয়ার পর আর এলাকায় দেখা যায় না তাকে মাঝেমধ্যে আসতে হবে এই আর্জি জানানোর পর তিনি মেজাজ হারিয়ে মহিলাদের সামনে বাপ তুলে মন্তব্য করেন।

মহিলারা প্রতিবাদ করলে তাদের গলা টিপে দেবেন বলে হুমকি দেন। দিলীপ ঘোষের সঙ্গে থাকা বিজেপি কর্মী সমর্থকরা কিছুটা এই ঘটনায় হক চকিয়ে যায়। সকলে মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। নিজেদের ওয়ার্ডে অতিথি হয়ে এসে দিলীপ ঘোষের আচরণে সেখানকার মানুষজন ক্ষিপ্ত হয়ে যায়। শালা দিলীপ ঘোষের পিছু ধাওয়া করার চেষ্টা করে। নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি সামাল দিতে হিমসিম খায়। কারণ দিলীপ ঘোষের সঙ্গে মহিলা নিরাপত্তা রক্ষী ছিল না। মূলত মহিলা দের সঙ্গেই বাদানুবাদে জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ। তার অভিযোগ খড়গপুর পুরো সবাই কি চেয়ারম্যান হবে তাই নিয়ে লড়াই চলছে তৃণমূল কোন উন্নয়নে নেই কর্মী সমর্থকদের লেলিয়ে দিচ্ছে। এলাকার মানুষ ওই রাস্তার উদ্বোধন বর্তমান চেয়ারম্যান কে দিয়ে করাতে চায় কিন্তু দিলীপ ঘোষের বক্তব্য সাংসদ তহবিলের টাকা থেকে তিনি ওই রাস্তা তৈরীর খরচ দিয়েছেন। এলাকা নিচু রীতিমতো মাটি দিয়ে রাস্তা উঁচু করে তারপর ঢালাই করতে হয়েছে। ফলে উদ্বোধন তিনি করবেন। একে কেন্দ্র করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্য বরাবরই খবরের শিরোনামে উঠে আসে। পুলিশের মাথা ভেঙে দেওয়া বা তৃণমূলের কোমর ভেঙে দেওয়া কিংবা সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করা এই ধরনের ঘটনায় বরাবর অভ্যস্ত দিলিপ ঘোষ। চটজলদি নিজের ভাষায় রাজনীতিতে কু কথা বলতে অভ্যস্ত এখন সব রাজনৈতিক দল। শুক্রবার খড়্গপুরে দিলীপ ঘোষের এই আচরণ সেদ প্রমাণ করলো পান্ডুয়াতে মাছ ধরতে গিয়ে ছোট পুঁটি মাছ ধরেও নির্বাচনে আগে বড় মাছ ধরায় প্রতিশ্রুতি দেওয়া আরএসএসের এই সংঘ সদস্য তার নিজের স্বভাবেই চলতে অভ্যস্ত।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য