চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SIR-এ বাদ পড়াদের ‘দেশদ্রোহী’ তকমা! দিলীপের মন্তব্যে বিতর্ক, পাল্টা তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর: SIR তালিকায় বাদ যাওয়া ভোটারদের নিয়ে নির্বাচনী প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়্গপুর সদরের তালিবাগিচায় প্রচারে গিয়ে তিনি এসআইআর প্রক্রিয়ায় বাদ যাওয়াদের দেশদ্রোহী বলেছেন। শুক্রবার রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর আসার আগে দিলীপ ঘোষের এই মন্তব্য জোড়ালো বিতর্কের সৃষ্টি হয়েছে। 

এদিন তিনি বলেন, যারা যাওয়ার জন্য তৈরি, তাদের অন্তিম বিদায়ঘণ্টা বাজছে। ৯০ লাখ গেছে, আরও ১০-১২-১৫ লাখ যাবে। এই যে দেশদ্রোহী, দেশবিরোধীদের বিদায় হয়েছে। তাঁর দাবি, এইভাবেই ‘পরিবর্তনের ঢেউ’ এবং ‘উন্নয়নের ঢেউ’ বাংলাতে আসবে। গরুর দুধে সোনা থেকে শুরু করে একাধিক বার বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে দিলীপ ঘোষকে। এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত বাদ গিয়েছে ৯১ লক্ষ ভোটারের নাম। এদের নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদন করার কথা বলা হয়েছে। সেই বাদ পড়াদের ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেছেন দিলীপ। 

তিনি আরও বলেন, রাজ্যে ৩৪ বছর শাসন করেছে সিপিএম। এখন যে দেশদ্রোহী, দেশবিরোধীদের বিদায় হয়েছে। সারাদেশের পরিবর্তনের ও উন্নয়নের ঢেউয়ের ছোঁয়া এবার লাগবে পশ্চিমবাংলায়।  স্বাভাবিকভাবেই দিলীপের এই মন্তব্যের পরে তরজা শুরু হয়েছে। এর জবাব দিয়েছে তৃণমূল।  খড়্গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার জানিয়েছেন, দিলীপবাবুর এই বক্তব্যই বিজেপির চরিত্র বুঝিয়ে দিচ্ছে। SIR শুরুর সময় বার বার বিজেপি বলেছিল কোনও হিন্দুর নাম বাদ যাবে না। বহিরাগত ও রোহিঙ্গাদের নাম বাদ যাবে। জানা যাচ্ছে, বাদ যাওয়া ৯০ লক্ষ ভোটারদের মধ্যে ৫৭ লক্ষই হিন্দু। এবার জবাব দেবে হিন্দুরাই। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথেও হাঁটবেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

অপেক্ষার অবসান, পুরুলিয়ায় মোদিকে ‘নিজের আঁকা’ ছবি উপহার দিলেন শিল্পী

গঙ্গায় স্নান করতে নেমে পরপর তলিয়ে গেল ৪ ছাত্র

ভোট বঙ্গে রাজনৈতিক কৌশল, ঝাড়গ্রামে ঝালমুড়ি খেলেন মোদি

‘পবিত্রকে জেতালে ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতু’‌, নন্দীগ্রামে আশ্বাস অভিষেকের

নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

‘অনুপ্রবেশকারীদের সাহস বেড়ে গিয়েছে’, বেলদার সভা থেকে আক্রমণ মোদির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ