‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার ভক্তদের ভিড়ে মুখর হয়ে উঠেছিল নদিয়ার মায়াপুর ইসকন চত্বর। বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে সেখানে উপস্থিত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রথের রশিতে টান দেওয়ার পাশাপাশি বিভিন্ন পূজা-অনুষ্ঠানেও অংশ নেন তিনি। অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সনাতন ধর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকারের অবস্থানের কথা তুলে ধরেন মন্ত্রী।

দিলীপ ঘোষ জানান, প্রতি বছরের মতো এবারও ভগবান জগ্ননাথের রথযাত্রা উপলক্ষে মায়াপুরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইসকন কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন বলেও জানান। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে। এই ধরনের প্রাচীন ধর্মীয় উৎসবগুলিকে উৎসাহ দিতে রাজ্য সরকার প্রতিটি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দিয়েছে। মন্ত্রী আরও বলেন, বাংলার সনাতন ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও শক্তিশালী করে তোলার জন্য সরকার কাজ করছে। তাঁর কথায়, ‘সনাতনের ভূমি বাংলায় সনাতন ধর্ম ও সংস্কৃতির বিকাশ ও প্রসারে সরকার বদ্ধপরিকর।’

আরও পড়ুন: জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

তিনি জানান, শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্গাপুজো-সহ অন্যান্য ধর্মীয় উৎসবের ক্ষেত্রেও নির্দিষ্ট নীতির ভিত্তিতে অনুদান দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মায়াপুরের গুরুত্ব প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ইসকন শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি বিশ্বের বিভিন্ন দেশে সনাতন দর্শন ও ভক্তি আন্দোলনের বার্তা পৌঁছে দিচ্ছে। তাঁর মতে, ভগবান জগন্নাথের রথযাত্রা ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মানুষের মধ্যে ভক্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনাকে আরও সুদৃঢ় করে। রথযাত্রার দিন মায়াপুরে মন্ত্রীর উপস্থিতিকে ঘিরে ভক্তদের মধ্যেও উৎসাহ দেখা যায়। ধর্মীয় অনুষ্ঠান, ভক্তিমূলক পরিবেশ এবং প্রশাসনের প্রতিনিধিদের অংশগ্রহণে এবারের রথযাত্রা উৎসব আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই