মমতার বাড়ি লুট হবে, ফের বেফাঁস দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদায় শুক্রবার ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে মোথাবাড়ি এবং চাকরি দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। ডিএম অফিস ঢোকার মুখে বাধা পেয়ে সভা মঞ্চ থেকেই মমতা এবং অভিষেককে কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ।দিলীপ ঘোষ বলেন,যেমন হাসিনার(Hasina) বাড়ি লুট হয়েছে। মমতার বাড়ির লুট হবে। ৮ হাজার লোক মমতার বাড়ি যাবে। তখন মমতা আর ভাইপো, গঙ্গায় ঝাঁপ দেবে। হাত ঘুরে ঘুরে সমস্ত টাকা গেছে কালীঘাটের (Kaligaht)বাড়ি।

পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় ছোট ছোট বাংলাদেশ – পাকিস্তান তৈরি হয়েছে। এখন ধীরে ধীরে সিরিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মোথাবাড়ি(Mothabari), জঙ্গিপুরে দেশবিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। সংবিধান মানি না স্লোগান দেওয়া হচ্ছে। কিন্তু পুলিশকে আমরা কিছু করতে দেখলাম না। কিন্তু আজ শুক্রবার পুলিশ এত সক্রিয় হয়েছে বিশাল বিশাল ব্যারিকেড তৈরি করেছে। মনে হচ্ছে মালদহের যুদ্ধ বেঁধে গেছে। কিন্তু আমরা সংবিধান মানি। শান্তিপূর্ণ আন্দোলন করতে জানি। কিন্তু যারা গোলমাল করছে তারা যদি নিজেরা শুধরে না যায় তাদের জনতা আগামী দিন উপযুক্ত শিক্ষা দেবে। সেই সময় এসে গিয়েছে।

প্রসঙ্গত এদিন হাইকোর্টের অনুমতি নিয়ে সত্য সাপেক্ষে মোথাবাড়িতে আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে আক্রান্তদের সব কথা শোনেন বিরোধী দলনেতা। সকল আহতদের চিকিৎসা করানোর ভার তিনি নেন। যারা গুন্ডামি করেছে তাদের গুন্ডামি বন্ধ করার প্রতিশ্রুতি দেন তিনি।অবশেষে মোথাবাড়ি এলেন শুভেন্দু(Suvendu)। হাইকোর্টের(High Court) অনুমতি নিয়ে শুক্রবার মালদার মোথাবাড়ি যান বিধাসনসভার বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গত ২৮শে মার্চ মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটে। এই গন্ডগোলে বেশকিছু দোকানপাট, বাড়ি ঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে। তাই আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এবং কথা বলতে ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন বিরোধী দলনেতা। তাদের অভাব-অভিযোগের কথা শুনতে মালদার মোথাবাড়িতে যান বিধানসভার বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার মালদহে জেলা শাসকের অফিস ঘেরাও করে বিজেপি।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান