‘বিজেপি ক্ষমতায় এলে সবাই চাকরি পাবে’, প্রতিশ্রুতির বন্যা দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে সোমবার রামনবমীর মিছিলে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরির প্রতিশ্রুতির বন্যা বয়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, বিজেপি চাকরি দেয়নি বিজেপি টাকা নেয়নি। যখন বিজেপি ক্ষমতায় আসবে তখন সবাই চাকরি পাবে। যারা ধর্না দিচ্ছে তারাও চাকরি পাবে। নেতাজি ইন্ডোর – এর মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষের(Dilip Ghosh) মন্তব্য, মুখ্যমন্ত্রীর(CM) মনে এক মুখে এক। উনার পার্টির লোকেরা যে ৮ হাজার লোকের কাছ থেকে টাকা নিয়েছে তাদের চাকরি উনি বাঁচাতে চান। যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের উনি কিছু করতে চান না। সাংবাদিকরা দিলীপবাবুকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী বলছেন আগামী দু মাস সবুর করতে, উনি যারা যোগ্য তাদের চাকরি ব্যবস্থা করবেন।

তার উত্তরে দিলীপ ঘোষ বলেন,যখন হাইকোর্ট বলেছিল তখনই উনি সেই নির্দেশ মানলেন না কেন? কেন সুপ্রিম কোর্টে গেলেন?সোমবার রাম নবমী শোভাযাত্রায় অশোকনগরে যান দিলীপ ঘোষ।হিন্দু জাগরণ মঞ্চের তরফে সোমবার অশোকনগর শহরে রামনবমী শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় পা মেলান বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ। সোমবার পৌনে ছটা নাগাদ শোভাযাত্রা শুরু হয় অশোকনগর শেরপুর মোড় থেকে। এরপর অশোকনগর রোড ধরে ৮ নম্বর মোড় হয়ে শহর পরিক্রমা করে শেষ হয় রাম নবমীর মিছিল কল্যাণগড় বাজারে এসে। শোভাযাত্রায় অংশগ্রহণের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরি যাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। অন্যদিকে,নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের নৃসিংহপুরে রাম নবমীর শোভাযাত্রাতে সোমবার পা মেলালেন ৮ থেকে ৮০ সকলেই।

রামনবমী উপলক্ষে নদিয়ার বিভিন্ন জায়গাতে চলছে প্রভুর রামের পুজো পাঠ। সেরকম রবিবার থেকে নদিয়া জেলাতে শুরু হয়েছে রামনবমীর শোভাযাত্রা।সোমবার রামনবমীর দ্বিতীয় দিনেও রামনবমীর শোভাযাত্রা লক্ষ্য করা গেল নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলে।সোমবার হরিপুর অঞ্চলের নৃসিংহপুর রাম নবমী উদযাপন কমিটির পক্ষ থেকে, নৃসিংহপুর হাউসসাইড কলোনি থেকে নৃসিংহপুর বেলতলা মোড় হয়ে আনন্দ মঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। শোভাযাত্রা সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিজে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন। অপরদিকে ড্রোন এর মাধ্যমেও নজরদারি চালান হয় শোভাযাত্রায়। যদিও পুলিশের তৎপরতা নিয়ে ভুয়সী প্রশংসা শোনা যায় উদ্যোক্তাদের কাছ থেকে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!