‘আনিস মুসলিম বলেই রাজনীতি হচ্ছে,’ বিতর্কিত মন্তব্য দিলীপের

দিলীপের এই মন্তব্যে তীব্র কটাক্ষ করেছে বাংলার নাগরিক সমাজ। যদিও নিজের বক্তব্যে অনড় দিলীপ ঘোষ। উল্টো পথে হেঁটেছেন শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: বেফাঁস মন্তব্য করায় তাঁর জুরি মেলা ভার। ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ(Dilip ghosh)। গত শুক্রবার আমতার ছাত্রনেতা তথা সিএএ(CAA) আন্দোনলকারী আনিস খানের(Anish khan) রহস্যমৃত্যু নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি! ঠিক তখনই এই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ(Dilip ghosh)। মঙ্গলবার এই বিষয়ে দিলীপ(Dilip ghosh) বলেছেন, ‘মারা যাওয়ার পর সে এখন সবার হয়ে গিয়েছে। কোন দলের, সেটা প্রশ্ন নয়। ছেলেটির মৃত্যু হয়েছে সন্দেহজনকভাবে। হত্যাকাণ্ডের সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। আর সে মুসলিম বলে সবাই তাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, এত রাজনীতি হচ্ছে।’

দিলীপের এই মন্তব্যে তীব্র কটাক্ষ করেছে বাংলার নাগরিক সমাজ। যদিও নিজের বক্তব্যে অনড় দিলীপ ঘোষ। যদিও দিলীপের উল্টো পথে হেঁটেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় পুলিশকেই বারবারব কাঠগড়ায় তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সিএএ আন্দোলনের মুখ আনিস খান(Anish khan) হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সোমবারই নবান্ন থেকে মুখ্যসচিবের নেতৃত্বে সিট বা স্পেশ্যাল ইনভেস্টিগেটিং টিম(SIT) গঠনের কথা ঘোষণা করে দেন। সেই মতো দ্রুত সেই টিম গঠন করে সোম রাতেই ঘটনার তদন্তে নেমে পড়ে সিট। ওই টিমে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(H K Diwedi) ছাড়াও রয়েছেন সিআইডির(CID) এডিজি(ADG) জ্ঞানবন্ত সিং, সিআইডির ডিআইজি (অপারেশন) মিরাজ খালিদ এবং ব্যারাকপুর কমিশনারেটের যুগ্ম কমিশনার ধ্রুবজ্যোতি দে।

সেই টিম রাতেই আমতায় গিয়ে ঘটনার তদন্তে নেমে পড়েন। রাতেই তাঁরা আমতা থানার পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন। ঘটনার দিন কার কার সেই সময় ডিউটি ছিল, তাঁরা তখন কে কোথায় ছিলেন ও কী করছিলে সেটাই তাঁরা খতিয়ে দেখেন। এরপরেই মঙ্গলবার সকালেই কর্তব্যে গাফিলতির জেরে আমতা থানার এএসআই(ASI) নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম ও হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়।

‘পঞ্জাবিদের লড়াই করা নিয়ে জ্ঞান দেবেন না’, আরশোলাদের তোপ দিলজিৎ দোসাঞ্জের

প্রসিদ্ধের চোট, নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের আগে ভারতীয় দলে বড় বদল

শিয়ালদার বিখ্যাত রাজুদার পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, কী কারণে তল্লাশি?

ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের, কেমন আছেন সরকারি কর্মীরা?

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

ভারতের নিজস্ব ‘জিপিএস’ আরও শক্তিশালী করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সর্তকতা

দীপাবলির আগে বাজারে হাজির Hero Destini 110, দাম শুনলে চমকে যাবেন!

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

দিল্লিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৪ শ্রমিক

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য