দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার দুর্গাপুজোয় আর্থিক অনুদান দিচ্ছে, তাই মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি থাকা বাধ্যতামূলক! দিন তিনেক আগে এমনই নিদান দিয়েছিলেন বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর। তিনি প্রকাশ্য সভা থেকে বলেছিলেন, ‘রাজনীতির আঙিনায় থাকলে পুজোয় অনুদানের ক্ষেত্রে সেই সব ক্লাবগুলিকে বিচারবিবেচনা করে অনুদান দেওয়ার কথা ভাবব। আপনারা দরখাস্ত করুন। আমি দায়িত্ব নিয়ে আপনাদের সেই টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। যে সমস্ত ক্লাব পুজোর অনুদান পাবে, সেই সব পুজোমণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি থাকা বাধ্যতামূলক। ছবি না লাগালে সংশ্লিষ্ট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ বীরভূমের বিজেপি নেতার এই বক্তব্যের পরেই ক্ষোভপ্রকাশ করে রাজ্যের একাধিক পুজো কমিটি। সেই ক্ষোভের কথা পৌঁছে গিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বের কানে। তাই এবার দুর্গাপুজো নিয়ে দলীয় কর্মীদের দখলদারি প্রসঙ্গে সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

আরও পডুন: ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

আজ, শনিবার দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে নেমেই রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী জানান, ‘দলের কিছু কর্মী দুর্গাপুজোর মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে বলেছে। আমি সংবাদমাধ্যমে দেখেছি। দেখুন সরকার বা মুখ্যমন্ত্রী কেউই এই কথা বলেননি। তাই আমি সেই বিষয়ের তীব্র প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করি। সরকার অনুদান দিচ্ছে বলে, কারোর ছবি লাগাতে হবে তেমনটা নয়। দুর্গাপুজো যেমন হচ্ছে হবে। কেউ দখল করবে না।’ রাজনৈতিক মহলের একাংশের মত, দিলীপবাবু ঘুরিয়ে দলীয় কর্মীদেরই যে বার্তা দিয়েছেন তা বলার অবকাশ রাখে না। এরই সঙ্গে বঙ্গ বিজেপির সাংগঠনিক রদবদল প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘চর্চা হচ্ছিল পরিবর্তন হবে। আমাদের দলেরও ভূমিকা পাল্টেছে। আমরা ক্ষমতায় এসে গিয়েছি। আমাদের কর্মীদের মধ্যে নেতাদের মধ্যেও সেই দায়িত্ববোধ আসুক যাতে প্রশাসনের কাজ ঠিকমতো হয়। মানুষকে সরকারের সঙ্গে যুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলেরএকটা বড় ভূমিকা আছে।’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২