‘CPM বিভ্রান্ত থাকে’, তৃতীয় পক্ষের জোট প্রসঙ্গে বললেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্যে জোট রাজনীতি। কে কার সঙ্গে ঘর বাঁধবে, তাই নিয়ে শুরু হয়েছে আলাপ আলোচনা। শূন্যের লজ্জা এড়াতে হূমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই বৈঠক নিয়ে সিপিএমের অন্দরে ছড়িয়েছে বিদ্রোহের আগুন।বঙ্গ রাজনীতিতে তৃতীয় পক্ষের জোট হবে কিনা তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। এই নিয়েই মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

তিনি বলেছেন, জোট হবে কিনা সেটা আলাদা বিষয়। কিন্তু সিপিএম হয়তো জোট ঘেটে দিতে চাইছে। কোনো জোট তৈরি হোক, সেটা তৃণমূল চায় না। তাই তাঁদের কাজে লাগানো হচ্ছে। সিপিএম সবসময় সবকিছুতে বিভ্রান্ত থাকে। কি হওয়া উচিৎ, কি উচিৎ কংগ্রেসের সঙ্গে যাওয়া উচিৎ কিনা সবটা নিয়ে বিভ্রান্ত। কেরালায় কংগ্রেসের সঙ্গে কী সম্পর্ক, বাংলায় কী সম্পর্ক সবটা নিয়ে বিভ্রান্তি কাজ করে। জোটে যাওয়ার পরে দেখা যায় দুজনের শূন্য। তৃতীয় জোট হওয়ার কথা থাকলেও তা ভেস্তে দিতে চায় সিপিএম।

নিউটাউনে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবীর। বৈঠকে পর হুমায়ুন কবীর বলেন, আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। তবে সিপিএমের ভেতরের একাধিক প্রভাবশালী নেতা এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের বক্তব্য, অতীতে হুমায়ুন কবীরের একাধিক সাম্প্রদায়িক মন্তব্য দলের আদর্শ ও রাষ্ট্রনৈতিক লাইনের সঙ্গে মেলে না। সেই কারণেই এই জোটকে তাঁরা মোটেই গ্রহণযোগ্য বলে মনে করছেন না। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ কলকাতার নেতাদের তরফে এই জোটের বিরুদ্ধে তীব্র আপত্তি উঠেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই সিপিএমের অন্দরে একাধিক জরুরি বৈঠক ডাকা হয়েছে।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়