ব্রাউন সুগার সহ মালদার কালিয়াচকের দুই পাচারকারীকে গ্রেফতার করল দিনহাটা থানা

Share:

নিজস্ব প্রতিনিধি,দিনহাট ও স্বরূপনগর:ব্রাউন সুগার সহ মালদার কালিয়াচকের দুই ব্যক্তিকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। দিনহাটা থানায়(Dinhata P.S.) সাংবাদিক বৈঠক করলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। জানা গেছে , বেশ কিছুদিন আগে দিনহাটার পুঁটিমারী এলাকার মিলন রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করে পুলিশ । এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার শ্বশুরবাড়ি কালিয়াচক(Kaliyachak)। সেই সূত্র ধরে ব্রাউন সুগারের দুই কারবারির সন্ধান পায় পুলিশ। সেই মতো ওত পেতে বসে থাকে পুলিশ । এরপরেই দিনহাটা শহরে সেই ব্রাউন সুগার(Brown Sugar) ডেলিভারি করতে আসে কালিয়াচকের দুই বাসিন্দা ।

তখনই দিনহাটা থানার পুলিশ শহরে ৯ নং ওয়ার্ড থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, সাইদুল ইসলাম ও সালাম শেখ নামের কালিয়াচক এলাকায় দুই বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেদের কাছ থেকে ১৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। তার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে জানা গেছে।এদিকে,উত্তর ২৪ পরগনা বসিরহাট(Bashirhat) মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর হসপিটাল মাঠ এলাকা থেকে ২০০০পিস ট্যাবলেট সহ ৩ পাচারকারীকে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ।

ধৃতরা হলেন শাহিনুর গাজী, বাড়ি স্বরূপনগরের বড় বাকড়া।আবুল কালাম মোল্লা বাড়ি স্বরূপনগরের  দত্তপাড়ায়।নুরুজ্জামান মোল্লা বাড়ি স্বরূপনগরের(Swarupnagar) দত্তপাড়া। এই তিনজন বাজারকারী বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট(Yaaba Tablet) প্রচার করার জন্য মোটরবাইকে করে নিয়ে যাচ্ছিল সেই সময় পুলিশের কাছে গোপন সূত্রের খবর, স্বরূপনগর থানার পুলিশ আধিকারি অরিন্দম হালদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হাতেনাতে পাকড়াও করে ওই তিন পাচারকারীকে বাইকে বাধা ছিল দু হাজার পিস ইয়াবার ট্যাবলেট যার বাজার মূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের