মুখ্যমন্ত্রীর নির্দেশকে থোড়াই কেয়ার, এয়ারপোর্ট ট্র্যাফিক গার্ডের বিরুদ্ধে অবৈধ পার্কিংয়ে মদতের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার গুরুত্বপূর্ণ যশোর ও ভি্আইপি রোডে অবৈধ গাড়ি পার্কিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই নির্দেশকে থোড়াই কেয়ার করে যশোর রোড জুড়ে অবৈধ পার্কিংয়ে ইন্ধন জোগানোর অভিযোগ উঠেছে খোদ এয়ারপোর্ট ট্র্যাফিক গার্ডের বিরুদ্ধে। শুধু তাই নয়, পণ্যবাহী লরি থেকে ‘তোলাবাজি’ চালাতে যশোর রোডের গুরুত্বপূর্ণ ট্র্যাফিক সিগন্যালে লোহার রেলিং দিয়ে রাস্তার পরিসর ছোট করার মতো অভিযোগও রয়েছে। আর যার ফলে দীর্ঘ সময় ধরে যানজটের কবলে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। অফিস ফেরত অফিসযাত্রীদের এক অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে বছরের পর বছর জুড়ে। সেই সঙ্গে লাগাতার ঘটে চলেছে দুর্ঘটনা। গতকাল রবিবার রাতেও মাইকেল নগরে পথ দুর্ঘটনায় দুই বাসযাত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।যদিও অবৈজ্ঞানিকভাবে রাস্তা ছোট করা ও যশোর রোড জুড়ে অবৈধ পার্কিংয়ের রমরমা ব্যবসা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি এয়ারপোর্ট ট্র্যাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক।

দমদম বিমানবন্দরের এক নম্বর গেট থেকে দোলতলার আগে পর্যন্ত পুরো যশোর রোডের ট্র্যাফিক ব্যবস্থা পরিচালনার দায়িত্বে এয়ারপোর্ট ট্র্যাফিক গার্ড। এই বিস্তীর্ণ এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক বিয়ে বাড়ি, হোটেল এবং রেস্তোরাঁ-ধাবা। যাদের নিজস্ব কোনও পার্কিংয়ের জায়গা নেই। যশোর রোড জুড়েই গাড়ি পার্ক করিয়ে বেওসা চালিয়ে যাচ্ছেন। গৌরীপুর কালিবাড়ি থেকে বি টি কলেজ পর্যন্ত সার্ভিস রোড ধরে এগোলেই চোখে পড়বে সারি্-সারি লরি দাঁড়ানো। ফলে যানজট এড়াতে যে সার্ভিস রোড বানানো হয়েছে, তা পুরো অবরুদ্ধ হয়ে থাকছে। মোটরবাইক কিংবা সাইকেল চালকদের জীবনের ঝুঁকি নিয়ে যশোর রোড দিয়েই যাতায়াত করতে হচ্ছে।

বিরাটি মোড়ের কাছে থাকা এক নামী রেস্তোরাঁর ম্যানেজার (নামপ্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, যশোর রোডে খদ্দেরদের গাড়ি রাখার সুবিধা পাওয়ার বিনিময়ে মাসোহারা দিতে হয় উর্দিধারীদের। যশোর রোড জুড়ে যে অবৈধ পার্কিংয়ের রমরমা ব্যবসা চলছে তাই নয়, বিভিন্ন সিগন্যাল পয়েন্টে এলোমেলোভাবে লোহার গার্ড বসিয়ে রাস্তার প্রশস্ততা ইচ্ছাকৃতভাবে কমানো হয়েছে। অনেক ক্ষেত্রেই ওই গার্ডের কারণে দুর্ঘটনা ঘটছে। যশোর রোড ধরে বারাসত কিংবা উত্তরবঙ্গগামী অ্যাম্বুলান্স, বাস, ছোট গাড়িকে আটকে ১০ থেকে ১৫ মিনিট ধরে পণ্যবাহী লরিকে পথ করে দেওয়া হচ্ছে। রাত আটটার পরেই যশোর রোডে লরির দৌরাত্ম্য শুরু হয়। আড়াই নম্বরের কাটা গেট, বেলঘরিয়া এক্সপ্রেসের সংযোগস্থল, বিরাটি মোড়, বাঁকড়া, মাইকেল নগর, বি টি কলেজের সিগন্যালগুলি পেরোতে গিয়ে গলদঘর্ম হতে হচ্ছে চালকদের।

অবৈধ পার্কিং ও লরির দৌরাত্ম্যে এক নম্বর এয়ারপোর্ট গেট থেকে বিরাটি মোড় পেরোতে আধ ঘন্টার বেশি সময় লেগে যাচ্ছে। অথচ ওই পথ পেরোতে পাঁচ মিনিট লাগার কথা নয়। যশোর রোড জুড়ে যানজটের ধাক্কা গিয়ে পড়ছে ভিআইপি রোডে। কখনও-কখনও হলদিরাম থেকেই শুরু হচ্ছে যানজট। বিয়ের দিনগুলোতে অবস্থা আরও সঙ্গীন হয়ে ওঠে। এক নম্বর এয়ারপোর্ট থেকে বিরাটি পৌঁছতে এক ঘন্টার বেশি সময় লেগে যায়। দিনের পর দিন এমন ভোগান্তিতে কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে নিত্যযাত্রী তথা আমজনতার ক্ষোভ বাড়ছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের