সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

Share:

নিজস্ব প্রতিনিধি, সাঁইথিয়া: বীরভূমের সাঁইথিয়া পুরসভাতে ভাঙন। সোমবার পদত্যাগ করলেন বীরভূমের সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত, ভাইস চেয়ারম্যান কামাল কাজী হোসেন-সহ ১৪ জন তৃণমূল কাউন্সিলর। সোমবার দুপুরে কাউন্সিলররা সিউড়ি সদরের মহকুমা শাসকের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এদিন সকালে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু রায়ও পদত্যাগ করেছেন। 

এদিন পদত্যাগপত্র জমা দেওয়ার পর বিপ্লব দত্ত বলেন, কোনটা আসল তৃণমূল বুঝতে পারছেন না। একটা দলের মধ্যে বিপুল ভাঙন দেখা যাচ্ছে। তবে এগুলো বড়দের বিষয়। তাঁরা ছোট মানুষ। সাধারণ মানুষই তৃণমূলকে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনের ফলাফলে সেটা স্পষ্ট। তৃণমূলের এই অবস্থায় চেয়ারম্যান এবং কাউন্সিলর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাঁইথিয়ায় মোট কাউন্সিলর ছিলেন ১৬ জন। তারমধ্যে ১৪ জনই পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি দুজনের ইস্তফা এখন শুধু সময়ের অপেক্ষা। উল্লেখ্য, ৪ বছর আগে গায়ের জোরে এই পুরবোর্ড গঠন হয়েছিল। ৪ বছর পরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেটি। 

আরও পড়ুন-দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি পুরভোটে ১৩ টি আসনে জয় লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ৩টি আসনে লোক দেখানো নির্বাচন হয়েছিল। গায়ের জোরে সেই সময় বিরোধী শূন্য করা হয়েছিল সাঁইথিয়া পুরসভাকে। চেয়ারম্যান ছিলেন বিপ্লব দত্ত ও ভাইস-চেয়ারম্যান ছিলেন কাজি কামাল হুসেন। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমবার পদত্যাগ করেননি। তবে তাঁরাও পদত্যাগের পথে হাঁটতে পারেন, তা নিশ্চিত হয়ে গিয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমানের মেমারি পুরসভাতেও ভাঙন দেখা গিয়েছে। 

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

থানেতে মানব পাচার ও দেহব্যবসার বড় পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা