দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভেঙে যাচ্ছে তৃণমূলের সংসদীয় দল। বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চললেও আজ, সোমবার এই খবরে সিলমোহর পড়েছে। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা তৃণমূল ছেড়ে এনডিএ শিবিরে সামিল হচ্ছেন। আজ, সোমবার সন্ধ্যায় ৬.৩০ মিনিটে দিল্লিতে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে বৈঠক রয়েছে। তাতেই উপস্থিত থাকবেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। কবে এনডিএ শিবিরে শামিল হবেন? সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কাকলি ঘোষ দস্তিদাররা। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। ইতিমধ্যেই এনডিএ শিবিরে সামিল হতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে চিঠি জমা দিয়েছেন ঘাসফুল শিবিরের বিদ্রোহী সাংসদরা। চিঠিতে ২০জন তৃণমূল সাংসদের সই রয়েছে বলে সূত্রের খবর। চিঠিতে কাকলিরা স্পিকারের কাছে আর্জি জানিয়েছেন, তাঁদের এবার থেকে পার্লামেন্টে যেন এনডিএ-র সাংসদদের সঙ্গে বসতে দেওয়া হয়।

আরও পডুন: নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

যদিও বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার জানিয়েছেন, ‘তাঁরা এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না। তৃণমূলের আলাদা গোষ্ঠী তৈরি হয়েছে কাকলিদের নেতৃত্বে। এই গোষ্ঠী এনডিএকে সমর্থন করবে। আমি মানুষের জন্য কাজ করতেই চাকরি ছেড়ে তৃণমূলে যোগ দিই। কিন্তু সাংসদ হওয়ার পর দেখলাম তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব। কাজই করা যাচ্ছে না মানুষের জন্য। এই কারণেই বাংলা পিছিয়ে গিয়েছে। রাজ্যটার উন্নয়ন করতে হবে। সেটা বিজেপিই করবে।’

জাতীয় রাজনীতিতে আজকের দিনটা ছিল ঘটনাবহুল। দেশের রাজধানীতে নানান ঘটনা ঘটতে থাকে এদিন সকাল থেকেই। একদিকে যখন দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে সামিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তাঁরই পিছনে গোপনে বৈঠক করেন দলের বিদ্রোহী সাংসদরা। সেই বৈঠকের নেতৃত্বে ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তারপরেই কাকলির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে যান ২০ জন তৃণমূল সাংসদ। সেখানেই দীর্ঘক্ষণ বৈঠকের পর ঠিক হয় এনডিএ শিবিরেই সামিল হবেন তৃণমূলের এই বিদ্রোহী গোষ্ঠীর সাংসদরা। দলত্যাগ বিরোধী আইন ঠেকাতেই ২০ জন সাংসদ একসঙ্গে যোগ দিচ্ছেন এনডিএ-তে। কারণ লোকসভায় তৃণমূলের এখন সাংসদ সংখ্যা ২৮। দুই তৃতীয়াংশের বেশি সাংসদ একসঙ্গে দল ছাড়লে তাঁদের বিরুদ্ধে লাগু হবে না দলত্যাগ বিরোধী আইন। তাই এত সংখ্যক সাংসদ দল বদল করছে। মত রাজনৈতিক মহলের।

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা