চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রে মেগা নিয়োগ, কবে ইন্টারভিউ?

নিজস্ব প্রতিনিধি: জেলার চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর নিয়ে এল জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরির সুযোগ, তাও আবার কোনও লিখিত পরীক্ষা ছাড়াই। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। দীর্ঘদিন ধরে যাঁরা কাজের খোঁজে রয়েছেন, তাঁদের জন্য এই উদ্যোগকে বড় সুযোগ হিসেবেই দেখা হচ্ছে।

আগামী ১৩ ফেব্রুয়ারি এই বিশেষ চাকরি শিবিরের আয়োজন করা হয়েছে। ওই দিন সকাল ১০ টার মধ্যে চাকরিপ্রার্থীদের জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিসে উপস্থিত থাকতে হবে। আবেদনকারীদের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আনতে হবে। কর্তৃপক্ষের দাবি, গোটা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়ম মেনে পরিচালিত হবে।

আরও পড়ুন: জেইই মেইন ফল প্রকাশের কাউন্টডাউন শুরু, স্কোর চেক করবেন কীভাবে? জানুন স্টেপ বাই স্টেপ নিয়ম

পূর্ব মেদিনীপুর জেলার এগরা জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগেই এই নিয়োগ শিবির বসছে। কেন্দ্র সূত্রে খবর, নিয়োগকারী সংস্থা হিসেবে উপস্থিত থাকবে এস অ্যান্ড আইবি সার্ভিস প্রাইভেট লিমিটেড। এই সংস্থা দেশের বিভিন্ন রাজ্যে কর্মসংস্থানের সুযোগ দিয়ে থাকে। এই সংস্থা দেশের বিভিন্ন রাজ্যে কর্মসংস্থানের সুযোগ দিয়ে থাকে। এবার তারা পূর্ব মেদিনীপুর জেলার যুবকদের জন্য এই সুযোগ নিয়ে এসেছে।

নিয়োগ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এই শিবিরে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। নিরাপত্তারক্ষী পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ হলেই চলবে। তবে নিরাপত্তা সুপারভাইজার পদে আবেদন করতে হলে প্রার্থীর অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। বেতন কাঠামো আকর্ষণীয় হবে বলেও জানিয়েছে কর্ম বিনিয়োগ কেন্দ্র।

এগরা জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিসার ইনচার্জ এমডি হাসিম জানান, জেলার বহু যুবক দীর্ঘদিন ধরে চাকরির আবেদন জানিয়ে আসছিলেন। সেই কারণেই এই বিশেষ নিয়োগ শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, ১৩ ফেব্রুয়ারি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

নথিপত্র হিসেবে প্রার্থীদের সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্তির কপি, পূর্ণাঙ্গ জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং দুটি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আগে থেকে নাম নথিভুক্ত না থাকলে এই শিবিরে অংশ নেওয়া যাবে না।

Published by:

Share Link:

More Releted News:

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ