জেইই মেইন ফল প্রকাশের কাউন্টডাউন শুরু, স্কোর চেক করবেন কীভাবে? জানুন স্টেপ বাই স্টেপ নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জেইই মেইন ২০২৬ সেশন-১ পরীক্ষার পর ফলাফল নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন লক্ষাধিক পরীক্ষার্থী। ন্যাশনাল টেস্টিং এজেন্সি সূত্রে জানা গিয়েছে, খুব শিগগিরই ফাইনাল আন্সার কী প্রকাশ করা হতে পারে এবং তার পরপরই রেজাল্ট ঘোষণা করা হবে। সম্ভাবনা রয়েছে, ১২ ফেব্রুয়ারির মধ্যেই সেশন-১ এর ফল প্রকাশ করা হবে।

চলতি বছর ২১ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে জেইই মেইন সেশন-১ পরীক্ষা নেওয়া হয়। প্রায় ১৩.৫ লক্ষের বেশি পরীক্ষার্থী নথিভুক্ত করেছিলেন এবং ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। প্রোভিশনাল আন্সার কী প্রকাশের পর আপত্তি জানানোর সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে। বিশেষজ্ঞদের যাচাইয়ের পরে ফাইনাল আন্সার কী তৈরি করা হয়েছে এবং সেটির উপর ভিত্তি করেই পার্সেন্টাইল স্কোর ও অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (AIR) নির্ধারণ করা হবে। জেইই মেইনে পার্সেন্টাইল সরাসরি নম্বর নয়, বরং এটি আপেক্ষিক স্কোর। অর্থাৎ, আপনার পার্সেন্টাইল ৯৫ হলে বুঝতে হবে আপনি নিজের শিফটের ৯৫% পরীক্ষার্থীর থেকে বেশি নম্বর পেয়েছেন। পার্সেন্টাইল হিসাব করা হয়- নির্দিষ্ট শিফটে আপনার সমান বা কম নম্বর পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ভাগ করা হয় মোট পরীক্ষার্থীর সংখ্যা দিয়ে এবং সেটিকে ১০০ দিয়ে গুণ করা হয়।

পরীক্ষার্থীরা রেজাল্ট প্রকাশের পর স্কোরকার্ডে NTA পার্সেন্টাইল স্কোর, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক, ক্যাটেগরি ভিত্তিক র‍্যাঙ্ক এবং জেইই অ্যাডভান্সডের জন্য যোগ্যতা স্ট্যাটাস ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, সেশন-২ এর জন্য আবেদন প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট চেক ও আবেদন করতে পারবেন।

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি