বিজেপি ছাড়লেন জেলা সহ সভাপতি!

ফের বড়সড় ভাঙন বিজেপিতে। পুরসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সহ-সভাপতি ধত্রী মোহন রায়

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফের বড়সড় ভাঙন বিজেপিতে। পুরসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সহ-সভাপতি ধত্রী মোহন রায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। ঘটনার সূত্রপাত একুশের বিধানসভা নির্বাচনের আগে। জলপাইগুড়ি জেলা বিজেপির সহ-সভাপতি ধর্তি মোহন রায় বিধানসভার টিকিট না পেয়েই নিষ্কৃয় হয়ে বসেছিলেন। গত কয়েকমাস ধরে দলের সঙ্গে দূরত্ব তৈরি করছিলেন তিনি। এমনকি কানাঘুষো ছিল, তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে রবিবার বিকেলে তৃণমুল জেলা সভাপতি মহুয়া গোপের উপস্থিতিতে জলপাইগুড়ি তৃণমূল ভবনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।

একসময় তৃণমূলেই ছিলেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান ধত্রী মোহন রায়। কিন্তু তাঁর অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে সেভাবে কোনও দায়িত্ব দেয়নি বিজেপি। ধত্রী মোহন রায়ের অভিযোগ, আমি একপ্রকার গুরুত্বহীন ছিলাম। কিন্তু এই সময় তাঁর সঙ্গে বরাবরই যোগাযোগ ছিল তৃণমূলের সঙ্গে। শেষ পর্যন্ত বিজেপি ছেড়ে আজ ফের তৃণমূলেই ফিরে এলেন তিনি।

এই প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি অলোক চক্রবর্তী টেলিফোনে জানান ধত্রী মোহন বাবু তৃণমূলে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাই তিনি বিজেপিতে যোগ দেবার পর আমরা তাঁকে যথেষ্ট গুরুত্ব দিয়ে জেলার সহ সভাপতি পদ দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, ওনার ধারণা ছিল তিনি বিধানসভায় টিকিট পাবেন। কিন্তু বিজেপিতে এভাবে টিকিট পাওয়া যায় না। তারপর থেকেই তিনি নিষ্কৃয় ছিলেন। উল্লেখ্য গত ২০১৬ বিধানসভা নির্বাচনে ধত্রী মোহন রায় জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করেন। কিন্তু হেরে যান। এরপরই দলীয় অন্তর্ঘাতের অভিযোগ তুলে বিজেপি যোগ দিয়েছিলেন ধত্রী মোহন রায়।

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর