ডিজের তাণ্ডব নার্সিংহোম চত্বরে, প্রতিবাদ করায় ভাঙচুর, মারধর

নার্সিংহোমের সামনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় রোগীর আত্মীয়দের মারধর করা এবং নার্সিংহোমে ভাঙচুর করার অভিযোগ উঠল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নার্সিংহোমের সামনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় রোগীর আত্মীয়দের মারধর করা এবং নার্সিংহোমে ভাঙচুর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ডিভিসি মোড়ের একটি বেসরকারি নার্সিংহোমে। শব্দ-দানব ডিজের তাণ্ডবের জেরে নার্সিংহোমে চিকিৎসাধীন রোগীরা আরও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন রোগীদের পরিবার।

 

নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, নার্সিংহোম এর কাছেই বেশ কয়েক বছর ধরে পুজো হয়ে আসছে। সেই পুজো উপলক্ষে উচ্চ আওয়াজে ডিজে বাজানো হয়। আর তার জেরে অসুস্থ হয়ে পড়ে বহু রোগী। এই ডিজে বাজানোর প্রতিবাদ করতে পুজো উদ্যোক্তারা নার্সিংহোমে চড়াও হয়। অভিযোগ, ভাঙচুর চালানো হয় নার্সিংহোমে। নার্সিঙ্ঘোমের কর্মীদের ওপর হামলার পাশাপাশি রোগীর পরিজনদেরকেও মারধর করে তারা। অভিযোগ, বেশ কয়েকজনের মোবাইল ফোন ভেঙে দেয় অভিযুক্তরা। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই পুজো উদ্যোক্তারা বলেন, ডিজে বাজানোর জন্য থানা থেকে অনুমতি নেওয়া ছিল তাঁদের।

 

নার্সিংহোম ভাঙচুর ও নার্সিংহোমের কর্মী ও রোগীর পরিজনদের মারধর করার ঘটনার খবর দেওয়া হয় বর্ধমান থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চার জনকে গ্রেফতার করে পুলিশ। রোগীর পরিজনদের অভিযোগ,  নার্সিংহোমের পাশে অতিরিক্ত মাত্রায় ডিজে বাজানোতে চিকিৎসাধীন অসুস্থ রোগীরা আরও অসুস্থ হয়ে পড়েন। ডিজের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েন রোগীর আত্মীয় ও নার্সিংহোম কর্তৃপক্ষ। এরপর নার্সিংহোম কর্তৃপক্ষ  পুজো উদ্যোক্তাদের ডিজে না বাজানোর জন্য আবেদন করতে গেলে তারা কিছুক্ষণের জন্য আওয়াজ কমিয়ে দেয় বলে অভিযোগএর পর নার্সিংহোম কর্তৃপক্ষ চলে এলে আবার শব্দ বাড়িয়ে দেয় বলে অভিযোগ। আর এর ফলে বেশ কিছু রোগী অসুস্থ হয়ে পড়েন। ধৃত চারজনকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে তোলা হয়।

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা