দুয়ারে সরকার ক্যাম্পে গ্রাহকদের ফর্ম ফিলাপ করে দিলেন জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট:দুয়ারে সরকার প্রকল্পের অভিনব কর্মসূচি । পরিযায়ী শ্রমিকদের ফর্ম ফিলাপ চলছে। ক্যাম্প পরিদর্শনে এসে গ্রাহকদের ফর্ম ফিলাপ করে দিলেন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক।
রাজ্যে সপ্তম দুয়ারে সরকার(Duyarea Sarkar) প্রকল্প চালু হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে। ১৬ ই সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পের ফর্ম ফিলাপ পক্রিয়া চলবে । আবার ১৭ ই সেপ্টেম্বর থেকে সরকারি প্রকল্পের প্রদান কর্মসূচি চলবে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের সংগ্রামপুর সিবাজি গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার প্রকল্পের কর্মসূচি শুরু হয়েছে সকাল থেকে।

বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সীমান্তের গ্রামবাসীরা যেমন ভিড় করেছে তেমনি লক্ষী ভান্ডার, মৎস্য জীবিকার্ড বিভিন্ন জরুরী ভিত্তিক প্রকল্পের সুবিধা পেতে ভিড় জমান গ্রামবাসীরা। রাজ্য সরকারের ৩৫ টা সরকারি প্রকল্পের সুবিধা পেতে সকাল সকাল বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপ করতে দেখা যায় আধিকারিকদের। উত্তর ২৪ পরগনা জেলাশাসক(DM) শরৎকুমার দ্বিবেদী, বসিরহাটে মহকুমা শাসক(SDPO) মৌসুম মুখার্জী ,বসিরহাট ১ নম্বর বিডিও(BDO) বিশাখা ভট্টাচার্য ,বসিরহাটের দক্ষিণের বিধায়ক(MLA) ডক্টর সপ্তসী বন্দ্যোপাধ্যায় সকলেই উপস্থিত হয়েছেন এই ক্যাম্পে।

এদিন মেরুদন্ডী কর্মতীর্থে অভিনব ছবি দেখা গেল জেলা শাসক নিজেই গ্রাহকদের ফর্ম ফিলাপ করে দিচ্ছেন ।সহযোগিতা করছেন মহকুমা শাসক। ক্যাম্পে আসা পরিযায়ী শ্রমিকরা এরাজ্যে বিভিন্ন জায়গায় তারা কর্মের সঙ্গে যুক্ত। তাদেরকে এবার দুয়ারে সরকার প্রকল্পের ফর্ম ফিলাপ করে সরকারি প্রকল্পে যাতে সুবিধা পায় সেই ব্যবস্থা করছে রাজ্য সরকার। আর সেই কর্মযজ্ঞ- এ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে