স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন করেন না ডাক্তার! ফিরে যেতে হল রোগীকে

অভিযোগ, ডাক্তারের দাবি ২৫ হাজার টাকা দিতে হবে বেসরকারি হাসপাতালের বাইরে! তবেই অস্ত্রোপচার সম্ভব। সেই টাকা দিতে পারেননি রোগীর পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডাক্তার মানে সে তো মানুষ নয়/ আমাদের চোখে সে তো ভগবান/ কসাই আর ডাক্তার একই তো নয়/ কিন্তু দু’টোই আজ প্রফেশান’- নচিকেতার এই গানই কি প্রমাণ করতে চাইলেন ডাক্তার? ঘটনা পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের। স্বাস্থ্যসাথী কার্ড (SWASTHYA SATHI CARD) নিতে অস্বীকার করলেন ডাক্তার (DOCTOR)। অথচ কার্ড নিতে অসুবিধা নেই  বেসরকারি হাসপাতালের। অভিযোগ, পুরো টাকা না পাওয়ায় অপারেশনের দিন রোগীর অপারেশন করলেন না ওই চিকিৎসক। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী খড়গপুরের সালুয়ার বাসিন্দা। রোগীর নাম গনেশ থাপা। অভিযোগ, বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নিলেও চিকিৎসক জানিয়েছিলেন, তিনি স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন (OPARATION) করেন না। রোগীর পরিবারের দাবি, অপারেশনের দিনক্ষণ সব ঠিক হয়ে যাওয়াতে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল গনেশকে। আর তারপরেই ডাক্তারের সহকারীর ফোন যায় রোগীর পরিজনের কাছে। বলা হয়, স্বাস্থ্যসাথী কার্ডে পাওয়া যায় মাত্র ১৫ হাজার টাকা। তাই ওই কার্ডে অপারেশন করা যাবে না। লাগবে ৬০ হাজার টাকা।

জানা গিয়েছে, রোগীর পরিবারের অনেক অনুরোধের পর ডাক্তার ৬০ হাজার টাকার বদলে ৪০ হাজার টাকা নিতে রাজি হন। অভিযোগ, বলা হয় স্বাস্থ্যসাথী কার্ডের ১৫ হাজার বাদ দিয়ে দিতে হবে বাকি ২৫ হাজার টাকা। সেই ২৫ হাজার টাকা দিতে হবে বেসরকারি হাসপাতালের বাইরে! তবেই অস্ত্রোপচার সম্ভব। তবে সেই টাকা দিতে পারেননি রোগীর পরিবার।

জানা গিয়েছে, টাকা না দিতে পারার জন্য বেসরকারি হাসপাতালে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও হয়নি অপারেশন। ফলে ফিরে যেতে বাধ্য হন ওই রোগী। সূত্রের খবর, স্বাস্থ্যসাথী কার্ড বাদে ডাক্তারের অতিরিক্ত চাহিদা না মেটাতে পারার জন্য অপারেশন না করিয়েই ফিরে যেতে বাধ্য হয়েছেন আরও এক রোগী।

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর