একমাস ধরে দেখা নেই চিকিৎসকের, ভোগান্তির শিকার রোগীরা

যারা বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালের আউটডোরে আসছেন। প্রত্যেকেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কারও ওষুধ ডোজ শেষ হয়ে গিয়েছে, কারও চশমায় পাওয়ারের হেরফের দেখা দিয়েছে, আবার কেউ এই প্রথমবার এসেছেন জলপাইগুড়ি জেলা হাসপাতালে। কিন্তু প্রায় মাসখানেক পেরিয়ে গেলেও দেখা মিলছে না একমাত্র চক্ষু চিকিৎসক। স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। ধৈর্যের বাঁধ ভাঙতেই বৃহস্পতিবার রোগীদের একাংশ বিক্ষোভ দেখাল হাসপাতালের আউটডোরের সামনে।

জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় এলাকার বাসিন্দা এক রোগী এদিন হাসপাতালে আসতেই দেখেন, চক্ষু বিভাগের আউটডোরের সামনে প্রচণ্ড ভিড়। তিনি জানালেন, গত একমাস ধরে তিনি হাসপাতালে আসছেন। কিন্তু চিকিৎসকের দেখা মিলছে না। তাঁর মতোই আরও অনেকেই রয়েছেন, যারা বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালের আউটডোরে আসছেন। প্রত্যেকেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাধ্য হয়েই এদিন বিক্ষোভ দেখায় তাঁরা।

রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণতে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ যখন উঠেছে আমি খোঁজ নিয়ে দেখব। যাতে রোগীরা কোনওভাবেই এভাবে হয়রানির শিকার না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।’

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা