সাঙ্ঘাতিক ঘটনা, বয়স্ক মানুষদের প্রতারণার ছক, গ্রেফতার অস্থায়ী ব্যাঙ্ক কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি,ডোমজুড়: ব্যাঙ্কে বসেই প্রতারণা। গ্রেফতার অস্থায়ী ব্যাঙ্ক কর্মী। মোটা অঙ্কের টাকা নিয়ে পেনশন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি। পেনশন তুলতে এসে বিপাকে বছর ৭০ এর কানাইলাল দাস। ওই বৃদ্ধের অভিযোগে রাকিবুল ইসলাম নামে ব্যাঙ্ক কর্মীকে গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ। ডোমজুরের পার্বতীপুরের একটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের ঘটনা। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই ব্যাংক চত্বরে। পুলিশ গুরুত্ব সহকারে এই অভিযোগের তদন্ত শুরু করেছে।

বৃদ্ধের বয়ান রেকর্ড করা হয়েছে। ব্যাংকের অন্যান্য গ্রাহকদের বয়ান ও রেকর্ড করেছে পুলিশ। ব্যাংকের ম্যানেজারের বয়ান সংগ্রহ করেছে পুলিশ। এই ঘটনায় বেশ কিছুক্ষন ওই রাষ্ট্রয়াত্ব ব্যাংকে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়। ধৃত ওই অস্থায়ী ব্যাংক কর্মী আর কোন কোন বয়স্ক গ্রাহকদের এই ধরনের ফাঁদে পেলে প্রতারিত করেছে তা জানতে পুলিশ তদন্ত করছে। ওই বৃদ্ধর কাছ থেকে লিখিত অভিযোগ সংগ্রহ করেছে পুলিশ। এই ধরনের প্রতারণার ঘটনায় ওই ব্যাংকে আসার সকল গ্রাহকরাই প্রতিবাদে সোচ্চার হয়েছেন।প্রতারিত কানাইলাল দাস জানান, তিনি তার অবসর সময় যে টাকা পেয়েছিলেন তার থেকে ১ লক্ষ টাকা ওই বেসরকারি ব্যাংকে যখন জমা দিতে আসেন তখন ব্যাংকের অস্থায়ী কর্মী রাকিবুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়।

তিনি নিজে উদ্যোগ নিয়ে ওই বৃদ্ধর টাকা ফিক্সড ডিপোজিট করে দেন ওই ব্যাঙ্কে। এরপর প্রতিমাসে যখন ওই বৃদ্ধ ব্যাঙ্কে সুদের টাকা বাবদ ২০০০ টাকা নিতে আসতেন তখন এই অস্থায়ী ব্যাঙ্ক কর্মী তাকে ক্যাশ কাউন্টারে যেতে না দিয়ে তার কাছ থেকে চেক নিয়ে সই করিয়ে নিজের পকেট থেকে টাকা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিতেন। এইভাবে সরল বিশ্বাসে ঐ বৃদ্ধ নিজের খালি চেকে সই করে ওই ব্যাঙ্ক কর্মীকে দিয়ে তার কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সুযোগে ওই অস্থায়ী ব্যাঙ্ক কর্মী সেখানে দফায় দফায় টাকার অংক বসিয়ে এক লক্ষ টাকা হাতিয়ে নেয়।

এরপর বুধবার ওই বৃদ্ধ টাকা তুলতে এসে দেখে অস্থায়ী ব্যাঙ্ক কর্মী রাকিবুল ওই ব্যাঙ্কে আর নেই। তিনি ক্যাশ কাউন্টারে নিজের চেক বাবদ সুদে দু হাজার টাকা নিতে গিয়ে দেখেন তার একাউন্টে আর টাকা নেই। এই গোটা ঘটনার পর ওই বৃদ্ধ এবং তার পরিবার ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা জানালে তারা ব্যাঙ্কের ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখতে পান রাকিবুল কিভাবে ওই বৃদ্ধর চেয়ে জমা দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনায় সকলেই ওই অস্থায়ী কর্মী রাখিবুল ইসলামের কঠোর শাস্তি দাবী করেছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ রাকিবুলকে ধরে ওই বৃদ্ধর টাকা কিভাবে পুনরুদ্ধার করা যায় তা নিয়ে উদ্যোগ গ্রহণ করেছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য