চুরির অপবাদ দিয়ে একই পরিবারের তিন জনকে মারধরের পরে চুল কেটে দেওয়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি ,ডোমজুড়: চুরির অপবাদ দিয়ে এক পরিবারকে আটকে রেখে বেধড়ক মারধোর এবং তিন জনকে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটে ডোমজুড়ের(Domjur) উত্তর কলোড়াতে। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত পরিবারের এক মেয়ে পাশের বাড়ি আব্বাসউদ্দিন লস্কর, নিজামউদ্দিন লস্কর এবং ঈসা লস্কর এই তিন ওস্তাগরের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। দিন ২৫ আগে মেয়েটি তার প্রেমিককে বিয়ে করে পালিয়ে যায়। এরপরই ওস্তাগার এর পরিবার সমস্ত রাগ তার বাবা এবং মায়ের উপর পড়ে। ওই ব্যবসায়ী পরিবারের অভিযোগ পালিয়ে যাওয়ার সময় মেয়েটি বেশ টাকা নিয়ে পালিয়ে যায়।

এই অভিযোগে মেয়েটির বাবা, মা এবং দাদাকে তাদের কারখানায় ডেকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। একই সঙ্গে তাদের ওই কারখানায় গৃহবন্দী করে রাখা হয়। পরের দিন ওই কারখানার সামনের মাঠে তাদের তিন জনের মাথার চুল কেটে (Hair Cutting) দেওয়া হয় বলে অভিযোগ। যখন মাথার চুল কাটা হয় পুরোটাই মোবাইল ফোনে রেকর্ডিং করা হয়। দিন কয়েক আগে গোটা ছবি ভাইরাল হয়ে যায়। আক্রান্ত পরিবারের অভিযোগ শুধু মারধর করা নয় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

মার এবং হুমকির কারণে ওই পরিবার ঘটনাস্থল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে জগদীশপুরে একটি দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়। সেখানে কার্যত অভুক্ত অবস্থায় দিন কাটছিল। পরে জগদীশপুর পুলিশ ফাঁড়ির(Jagadishpur Police Fari) পুলিশ খবর পেয়ে ওই পরিবারকে উদ্ধার করে। আক্রান্ত পরিবার জানিয়েছেন তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন। তারা নিজেদের ঘরে ফিরতে চান। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে । ক্রমাগত আইন নিজেদের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে জনগণের মধ্যে। পুলিশ প্রশাসনের প্রতি আস্থা না রেখে নিজেরাই বিচার সভা বসাচ্ছে যত্রতত্র। সেখানে শাস্তির নিদান দেওয়া হচ্ছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য