বাগনানে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ পোস্টার ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের উদ্দেশ্যে অভিনব বার্তা সম্বলিত পোস্টার দেখা গেল হাওড়ার বাগনানে(Bagnan)। এদিন বাগনানের মুর্গাবেড়িয়া নজরুল বিদ্যাপীঠে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বিদ্যাপীঠের পাশে একটি ফুটবল মাঠে অভিভাবকদের বসার জায়গা ,চা, জল এবং বিস্কুটের ব্যবস্থা করেছিলেন বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিক রহমান। বাগনানের বিধায়ক(MLA) অরুণাভ সেনের নির্দেশ মতো এই আয়োজন প্রতি বছর করা হয় বলে জানা গিয়েছে। এদিন গার্জেন্টস টেন্টে এক অভিনব পোষ্টারকে ঘিরে তীব্র উৎসাহের সৃষ্টি হয়।পোষ্টারে লেখা রয়েছে “মাধ্যমিকের পর সন্তানদের সময় দিন, প্লিজ।”

বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আশিক রহমানের কাছ থেকে জানা গিয়েছে,”মাধ্যমিকের পর সন্তানরা একটু বেশী চাপে থাকে।অনেক সময়ে অঘটন ঘটে। ইদানিং কালে অভিভাবকরা ও অজান্তেই প্রত্যাশা তৈরী করেন।তাই এই সময়ে সন্তানদের সময় দেওয়া বিশেষ জরুরী বলে মনে করি।তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে”। উল্লেখ্য এই ধরনের বার্তাকে সাধুবাদ জানিয়েছেন মনোবিদ থেকে শুরু করে অনেক অভিভাবক ও। অপরদিকে,হাইকোর্টের নির্দেশে মাধ্যমিক পরীক্ষা দিল দুই ছাত্রী ।গাফিলতির অভিযোগ ছিল।মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড(Admit Card) না পেয়ে অভিভাবকেরা আদালতে দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে আদালতের নির্দেশই পরীক্ষা দিল দুই ছাত্রী। মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন স্কুলের প্রধান শিক্ষিকা। নিউ বনগাঁ গার্লস হাইস্কুলের(New Banga Girl’s High School) ঘটনা। ওই দুই ছাত্রীর নাম স্নেহা দে ও সোনালী দাস। সোমবার বনগাঁ কুমুদিনী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে খুশি মনে বাড়ি ফেরে দুই ছাত্রী।

স্কুল সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রীদের আবেদন পত্র পূরণ করতে গিয়ে স্কুল কর্তৃপক্ষ দেখে তিন ছাত্রীর আবেদনপত্র নেই। এরপরে স্কুলের পক্ষ থেকে দুমাস ধরে শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদের ঘোরাঘুরি করে । অবশেষে আদালতের নির্দেশে খুলল জট।এদিকে,হাওড়ার শ্যামপুরের(Shaympur) দেওড়া শশাটি নহলা অবিনাশ হাই স্কুলে ৬৫০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বলে জানা গিয়েছে। সবচেয়ে মজার বিষয় এই স্কুলে পরীক্ষা দিতে আসা ছাত্রীর সংখ্যার তুলনায় ছাত্রের সংখ্যা প্রায় অর্ধেক। প্রসঙ্গত সূত্র মারফত জানা গিয়েছে এই স্কুলে ২২৩ জন ছাত্র পরীক্ষা দিচ্ছে এবং ৪২৭ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে। স্বভাবতই এই স্কুলের দিকে জেলার শিক্ষা মহলের নজর থাকছে।

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের