মুর্শিদাবাদের ডোমকলে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত তৃণমূল নেতা ও তার ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি,ডোমকল: মুর্শিদাবাদের ডোমকলে ফের দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হলেন এলাকার বলিষ্ঠ তৃণমূল নেতা ও তার ছেলে। ডোমকল পুরসভার(Municipality) প্রাক্তন ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ, তারপরই আক্রান্ত হন তিনি।তার বিরুদ্ধে এলাকার জনসাধারণের অভিযোগ- নিজের পদে থাকা কালীন প্রদীপ চাকি বেশ কিছু সাধারণ মানুষকে আবাস যোজনায় ঘর দেবেন বলে টাকা নিয়েছিলেন। দীর্ঘদিন আগে টাকা দিয়েও ঘর না পেয়ে রবিবার দুপুরে দীর্ঘক্ষণ ডোমকল(Domkal) এসডিও অফিস মোড়ে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ডোমকল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা।

সূত্রের খবর অনুসারে এদিন ওই বিক্ষোভের পরেই ডোমকলের কুঠিরমোড়-মাহিষ্যপাড়ার কাছে একটি দোকানে প্রদীপ চাকী আক্রান্ত হন। ২৫/২৬ জন দুষ্কৃতী প্রদীপবাবুর দোকানে ঢুকে তাঁকে বন্দুক এবং লোহার রড দিয়ে মারধোর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থাতে তিনি বর্তমানে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্ত প্রদীপ চাকির অভিযোগ- কিছুদিন আগে দলের কর্মী জাফিকুল ইসলামের দূর্নীতি সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য আজ তার ওপর হামলা চালানো হয়েছে। বিষয়টি লিখিত ভাবে জানানো হয়েছে ডোমকল থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।মুর্শিদাবাদ(Murshidabad) জেলা সহ একাধিক জায়গায় একের পর এক এই ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়া চিন্তিত প্রশাসন। দুষ্কৃতীদের ধরতে এবং তাদের কাছে মজুত থাকা বেআইনি অস্ত্র উদ্ধার করতে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ।

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’