‘রাজনীতি করবেন না’, শুভেন্দু,অধীরকে সপাটে জবাব দেউচাবাসীর

ঢুকতে গিয়ে জনগণের বিক্ষোভের মুখে পড়লেন দুই বিরোধী দলের নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের দেউচা-পাচামিতে তৈরি হচ্ছে এশিয়ার সবথেকে বৃহত্তম কয়লা খনি প্রকল্প। বুধবার সেই দেউচাতেই ঢুকতে গিয়ে জনগণের বিক্ষোভের মুখে পড়লেন দুই বিরোধী দলের নেতা। তাঁরা হলেন শুভেন্দু অধিকারী এবং অধীররঞ্জন চৌধুরী। দেউচাবাসীর তরফ থেকে এই দুই হেভিওয়েট বিরোধী নেতাকে সাফ জানিয়ে দেওয়া হল যে, ‘এটা রাজনীতি করার জায়গা নয়’। আর এই বার্তা দিয়ে তাদের কার্যত গ্রাম থেকে বের করে দেওয়া হল। যদিও শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন যে, এখানে নাকি নন্দীগ্রামের থেকেও বড় আন্দোলন গড়ে তোলা হবে। 

এদিন দুপুরে দলের বেশ কয়েকজন সদস্য এবং নেতাদের নিয়ে দেউচা-পাচামিতে ঢুকতে যান কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরি। কিন্তু গ্রামে ঢোকার মুখে তাদের সকলকে ঘিরে ধরেন আদিবাসীরা। সেই সঙ্গে রাস্তা আটকে দেন তারা। এরপরই ফিরে যান কংগ্রেস সাংসদ। 

একই ঘটনার সম্মুখীন হন বিজেপির নেতা শুভেন্দু অধিকারীও। তার সঙ্গে ছিলেন অন্যান্য বিরোধী দল নেতারা। তবে বেশি দূর এগাতে পারেননি তারা। পোস্টারের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে লেখা ছিল, ‘শুভেন্দু অধিকারী দূর হঠো’।

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের